বিনোদন

বেবিমুনে ইতালিতে রণবীর-আলিয়া

প্রাকৃতিক সূর্যরশ্মির আলোতে নারী মুখের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাকৃতিক সূর্যরশ্মির আলোতে নারী মুখের ছবি, যা চ্যানেল আই অনলাইন এর জন্য উপযুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

দারুণ সময় কাটাচ্ছেন আলিয়া ভাট। একের পর এক ছবির সফলতা, সন্তান ধারণ, সব মিলিয়ে ভালো সময় কাটছে অভিনেত্রীর। বর্তমানে অভিনেত্রী বেবিমুনে ইতালিতে আছেন রণবীর কাপুরের সঙ্গে। সেখানে তোলা কিছু ছবি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে।

জানা গেছে সপ্তাহ খানেকের ছুটিতে ইতালি গেছেন রণবীর-আলিয়া। দুজন একান্তে সময় কাটাতে বেবিমুনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। বেবিমুনের ছবি শেয়ার করে আলিয়া ক্যাপশনে লিখেছেন, ‘ইটারনালি গ্রেটফুল ফর দিজ সানশাইন। ধন্যবাদ সবার ভালোবাসার জন্য।’

আলিয়ার ছবিতে শুভ কামনা জানিয়েছেন ভক্তরা। কমেন্ট করেছেন বলিউড তারকারাও। সোনম কাপুর লিখেছেন, ‘আমিও আমার বেবিমুনে এখানে গিয়েছিলাম। সেরা! আনন্দে থাকুন!’

বেবিমুন থেকে ফিরে এসেই আবার ‘ব্রহ্মাস্ত্র’-এর প্রচারণায় ব্যস্ত হয়ে পড়বেন রণবীর আলিয়া। ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে অয়ন মুখার্জির এই ছবি।

 

View this post on Instagram

 

A post shared by Alia Bhatt 🤍☀️ (@aliaabhatt)

বিষয়:আলিয়া আলিয়া ভাট ইতালি বলিউড রণবীর রণবীর কাপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…