চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নায়িকা হই কিংবা খলনায়িকা, চরিত্র নিয়ে চিন্তিত নই’, বললেন আলিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩০ অপরাহ্ণ ১৯, জুন ২০২৩
বিনোদন
A A

নেটফ্লিক্সের ‘হার্ট অব স্টোন’ সিনেমার মাধ্যমে হলিউডে অভিষেক হচ্ছে আলিয়া ভাটের। ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে আসন্ন ছবিটির ট্রেলার। যেখানে আলিয়াকে দেখে প্রশংসায় ভাসাচ্ছেন তার ভক্ত-অনুরাগীদের অনেকেই। তবে ট্রেলারে আলিয়ার উপস্থিতি দেখে মন ভরেনি তার ভক্তদের একাংশের।

অনেকের কাছেই মনে হয়েছে ট্রেলারে খুবই সীমিত সময়ের জন্য দেখা মিলেছে আলিয়ার। সেই সঙ্গে হলিউডের প্রথম ছবিতেই খলনায়িকার চরিত্রে অভিনেত্রীকে মানতে পারছেন না তার ভক্তরা।

যদিও সেটি নিয়ে একদমই চিন্তিত নন এই অভিনেত্রী। মিড ডে’কে দেওয়া এক সাক্ষাতকারে অভিনেত্রী জানান, আমি আমার চরিত্র নিয়ে একদমই চিন্তিত নই। নায়িকা হই কিংবা খলনায়িকা, আমার কাছে মূল বিষয়টি হলো ছবির গল্প। আমি মনে করি দিন শেষে ছবির গল্পই দর্শকদের ছবিটি দেখতে বাধ্য করবে। সিনেমার গল্প কোন দিকে যাচ্ছে এবং চরিত্রটা কী ভাবে বাঁক নিচ্ছে, সেটাই গুরুত্বপূর্ণ।

‘হার্ট অব স্টোন’-এ কাজের অভিজ্ঞতা নিয়ে আলিয়া বলেন “এই কাজটি দিয়ে হলিউডে ঢুকেছি, তাই এই সিনেমাটি আমার জন্য বিশেষ। অনেক গুরুত্বপূর্ণ ভালো মানুষদের সঙ্গে পরিচিত হয়েছি। শুটিংয়ে অন্তঃসত্ত্বা অবস্থায় টিমের সহযোগিতা আমার মনে থাকবে।”

সিনেমার চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন গ্রেগ রুকা ও অ্যালিসন শ্রোয়েডার। ছবিটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন গাল গ্যাদোত  এবং জেমি ডরনান। এছাড়াও আরও অভিনয় করেছেন সোফি ওকোনেডো, ম্যাথিয়াস শোয়েগহফার, জিং লুসি ও পল রেডি। আগামী ১১ আগস্ট নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ছবিটি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আলিয়া ভাটহলিউডহার্ট অব স্টোন
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশেই মেধা ধরে রেখে উন্নয়ন এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

মে ১২, ২০২৬

গাভাস্কার-পন্টিং ও ওয়ার্নারের রেকর্ডে নাম লেখানো হল না শান্তর

মে ১২, ২০২৬

টানা ৮৪ দিন হবে না রাত, ২৪ ঘণ্টাই আকাশে থাকবে সূর্য!

মে ১২, ২০২৬

স্টারমারের পদত্যাগের দাবিতে সরব ব্রিটিশ মন্ত্রীরা

মে ১২, ২০২৬
ফাইল ছবি

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT