বিনোদন

মেট গালায় চোখ ধাঁধালেন আলিয়া, মুগ্ধ করলেন প্রিয়াঙ্কা

মেট গালায় আলিয়া ও প্রিয়াঙ্কার দৃষ্টিনন্দন পোশাক ও সাজ. Channel i News - চ্যানেল আই নিউজ

মেট গালায় আলিয়া ও প্রিয়াঙ্কা তাদের স্টাইলিশ পোশাক ও সাজে নজর কেড়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

নিউ ইয়র্কের ঝলমলে অনুষ্ঠান মেটগালা। একটি প্রথম সারির ফ্যাশন-পত্রিকার সম্পাদক এই অনুষ্ঠানের দায়িত্বে থাকেন। নিমন্ত্রিতদের তালিকায় জায়গা পান প্রথম সারির তারকা। ২০২৩-এর মেট গালায় প্রথম বার ডাক পেয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। প্রথমবারেই সবার নজর কেড়ে নিলেন তিনি।

মেট গালার লাল গালিচায় আলিয়া হাজির হলেন সাদা পোশাকে। আলিয়ার সাজ নজর কেড়েছে সবার। আলিয়ার পোশাক জুড়ে মুক্তার কারুকাজ। ১ লক্ষ মুক্তা গাঁথা ছিল আলিয়ার পোশাকে। হাতে মুক্তার আংটি, কানে মুক্তার দুল। আলিয়ার পোশাকের নকশা করেছেন ভারতীয় ডিজাইনার প্রবাল গুরুং।

এ বছরে মেট গালার থিম উৎসর্গ করা হয়েছে জার্মানের প্রয়াত ফ্যাশন ডিজাইনার কার্ল লেগারফিল্ডের নামে। আলিয়া সামাজিক মাধ্যমে নিজের ছবি শেয়ার করে লিখেছেন ‘আমি বরাবরই আইকনিক শ্যানেলের কনেদের দেখে মুগ্ধ হয়েছি। তাদের সাজে দিনের পর দিন কার্ল লেগারফিল্ডের সৃষ্টি উজ্জ্বল হয়ে উঠেছে। আমার প্রথম মেট গালার সাজের অনুপ্রেরণা নিয়েছি সুপারমডেল ক্লডিয়া শিফারের ১৯৯২ সালের শ্যানেল ব্রাইডাল সাজ থেকে।’’

মেট গালার লাল গালিচায় হেঁটেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। দুজনকেই দেখা গেছে কালো পোশাকে। কালো ভ্যালেন্টিনো পোশাকের সঙ্গে ১১.৬-ক্যারেটের হীরার নেকলেস পরেছেন অভিনেত্রী। নিক সাদা শার্ট, কালো প্যান্টের সঙ্গে টাই ও জ্যাকেটে পরেছেন।

বিষয়:আলিয়া নিক জোনাস প্রিয়াঙ্কা চোপড়া মেট গালা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…