বলিউড নির্মাতা করণ জোহরের ছবি ‘জিগরা’। এতে অভিনয় করেছেন আলিয়া, সাথে আছেন বেদাং রায়না। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে ছবির দুটি পোস্টার। এতে দেখা গেছে আলিয়ার বহু প্রতীক্ষিত ‘জিগরা’ লুক।
ছবির একটি পোস্টারে দেখা গেছে পেছনে দাঁড়ানো বেদাং রায়না। পেছন ফিরে পিঠে ব্যাগ আর হাতে হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন আলিয়া ভাট। ক্যাপশনে লেখা হয়েছে, ‘তুমি আমাকে রক্ষা করার জন্য আছো। ১১ অক্টোবর সিনেমা হলে আসছে জিগরা।’
আরেকটি ছবিতে আলিয়ার চেহারা দেখা গেছে। কাদামাটি মাখা শার্টের উপরে সার্ভাইভাল ভেস্ট পরা। এক হাতে হাতুড়ি, আরেক হাতেও ধারালো অস্ত্র। এর ছবির ক্যাপশনে লেখা, ‘কাহিনি অনেক লম্বা আর ভাইয়ের কাছে সময় অনেক অনেক কম।’
ছবিতে আলিয়া ও বেদাং রায়নাকে দেখা যাবে ভাই-বোনের চরিত্রে। একেবারেই ভিন্ন ধাঁচের গল্পে আসছে ছবিটি।
‘জিগরা’র পর আলিয়াকে দেখা যাবে সঞ্জয় লীলা বানসালির ছবিতে। তার বিপরীতে থাকবেন ভিকি কৌশল ও রণবীর কাপুর।
View this post on Instagram
View this post on Instagram
সূত্র: হিন্দুস্তান টাইমস







