চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নকল’ বন্দুকের গুলিতে মৃত্যু, রায় শুনে কাঁদলেন অভিনেতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৬ অপরাহ্ণ ১৩, জুলাই ২০২৪
বিনোদন
A A
একজন পুরুষের মুখের ছবি, গভীর চিন্তায় ডুবেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন বছর ধরে চলতে থাকা মামলায় অবশেষে রেহাই পেলেন অ্যালেক বল্ডউইন। শুক্রবার আদালতের শুনানি শুনে কেঁদে ফেলেন তিনি।

২০২১ সালে হলিউড সিনেমা ‘রাস্ট’ এর শুটিং চলাকালে অভিনেতা অ্যালেক বল্ডউইনের ‘প্রপ গান’ (নকল বন্দুক) থেকে ছোড়া গুলি লেগে মৃত্যু হয় হলিউডের ৪২ বছর বয়সী নারী চিত্রগ্রাহক হ্যালাইনা হাচিন্সের। সেই দুর্ঘটনায় পরিচালক জোয়েল সৌজাও আহত হয়েছিলেন।

ঘটনার পরে আইনি ঝামেলায় পড়তে হয়েছে অভিনেতাকে। হত্যা মামলা করা হয় তার বিরুদ্ধে। সেই মামলায় অবশেষে রেহাই পেলেন তিনি। প্রমাণের অভাবে অভিনেতার বিরুদ্ধে সকল অভিযোগ খারিজ করে দেয়া হয়েছে।

এই মামলায় দোষী প্রমাণিত হলে তার ১৮ মাসের কারাদণ্ড হতে পারতো। তাই মামলা খারিজ করে দেয়া হয়েছে শুনে কেঁদে ফেলেন অভিনেতা।

দুর্ঘটনার পরে অভিনেতা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন। কিছুটা সামলে ওঠার পর তাকে দুর্ঘটনা প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়ে তিনি জানান, তার কোনো ধারনাই নেই কীভাবে পিস্তলে গুলি এলো। তিনি বলেন, ‘কেউ পিস্তলে গুলিটি ভরে রেখেছিলেন। একটি বুলেট, যেটি সেখানে থাকার কথা ছিল না।’

পুলিশের তথ্য অনুযায়ী বল্ডউইনের হাতে বন্দুকটি তুলে দিয়েছিলেন সিনেমার সহ নির্মাতা। তারা দুজনেই জানতেন সেটি ‘নকল’ বন্দুক এবং সেটিতে কোনো গুলি ভরা নেই।

Reneta

সূত্র: বিবিসি

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যালেক বল্ডউইনদুর্ঘটনানকল বন্দুকরাস্টলিড বিনোদনসিনেমাহলিউডহ্যালাইনা হাচিন্স
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT