বিনোদন

প্রয়াত হাচিন্সের পরিবারের সাথে সমঝোতা, শুরু হচ্ছে ‘রাস্ট’র শুটিং

অ্যাংরি অ্যান্ড্রু চরিত্রের শুটিং সেটের দৃশ্য, অভিনেতারা হ্যাট পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাংরি অ্যান্ড্রু সিরিজের শুটিং সেটে অভিনেতারা হ্যাট পরা অবস্থায়, প্রকৃতি পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রয়াত হ্যালিনা হাচিন্সের পরিবারের সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন অ্যালেক ব্যাল্ডউইন। জানা গেছে, জানুয়ারিতে পুনরায় শুরু করা হবে ছবির শুটিং।

প্রয়াত হ্যালিনা হাচিন্সের স্বামী ম্যাথিউ হাচিন্সের সঙ্গে সমঝোতা করে ছবির শুটিং শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ছবিতে এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে থাকছেন ম্যাথিউ।

সমঝোতার পরে হাচিন্সের স্বামী বলেছেন, ‘যারা ছিলেন, তারাই কাজ করবেন। এটি আমার প্রয়াত স্ত্রীর প্রতি ট্রিবিউট।’

তিনি আরও বলেন, ‘কাউকে দোষারোপ করার কিংবা এসবে জড়ানোর কোনো ইচ্ছা আমার নেই। সবার বিশ্বাস এটা শুধুই দুর্ঘটনা ছিল। ‘

গত বছরের ২১ অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে ‘রাস্ট’ ছবির শুটিংয়ে অভিনেতা অ্যালেক বল্ডউইনের হাতে থাকা প্রপসের বন্দুকের গুলিতে মারা যান ছবির প্রধান চিত্রগ্রাহক হ্যালিনা হাচিন্স। গুরুতর আহত হন ছবির পরিচালক জোল সুজা। এই ঘটনা নিয়ে তোলপাড় পড়ে যায় হলিউডপাড়ায়। বন্ধ হয়ে যায় ছবির শুটিং।

সূত্র: বিবিসি 

বিষয়:রাস্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…