ফুটবল

রোনালদো ঝলকে সুপার কাপের ফাইনালে আল নাসের

রোনালদো ও তার সতীর্থরা গোল উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনালদো ও তার সতীর্থরা সুপার কাপের ফাইনালে গোল উদযাপন করছেন, যা বাংলাদেশের শীর্ষ সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইনের জন্য উপযুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ স্পোর্টস সিটিতে ঝলক দেখিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল তাউনের বিপক্ষে নিজে গোল করেছেন, করিয়েছেনও। পর্তুগিজ মহাতারকার নৈপুন্যতায় ফাইনাল নিশ্চিত করেছে আল নাসের।

সুপার কাপের সেমিতে আল তাউনকে ২-০ গোলে হারিয়েছে আল নাসের। রোনালদোর পাশাপাশি গোল করেছেন আয়মান আহমেদ। আগামী ১৭ আগস্ট ফাইনালে আল হিলালের মুখোমুখি হবে রোনালদোর দল। প্রথম সেমিতে আল আহলির বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ৪-১ ব্যবধানে জয় পায় হিলাল।

ফাইনালে ওঠার লড়াইয়ে ম্যাচের শুরু থেকেই আল তাউনকে চেপে ধরে নাসের। ম্যাচের অষ্টম মিনিটে লিড পায় দলটি। রোনালদোর পাস থেকে বল পেয়ে গোল আদায় করেন আয়মান। ১-০ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর ৫৭ মিনিটের দ্বিতীয় গোলের দেখা পায় আল নাসের। গোল সুলতান আল গানিমের বাড়ানো বল থেকে গোল আদায় করে ৩৯ বর্ষী রোনালদো। যোগকরা সময়ের তৃতীয় মিনিটে ফাউল করে রেড কার্ড দেখেন আল নাসের মিডফিল্ডার মার্সেলো ব্রোজোভিচ। একজন কম নিয়েই ফাইনালের টিকিট কাটে রোনালদো-সাদিও মানেদের দল।

বিষয়:আল তাউন আল-নাসের রোনালদো সৌদি সুপার কাপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…