ফুটবল

সৌদিতে বেনজেমার প্রথম গোল, বড় জয় আল ইত্তিহাদের

বেনজেমার প্রথম গোলের মুহূর্তে উল্লাসে ভাসছেন ফুটবলার. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদিতে আল ইত্তিহাদের বিরুদ্ধে বড় জয় উদযাপন করছেন ফুটবলার, গোলের পর উল্লাসে মেতেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সৌদি প্রো লিগে প্রথম দুই ম্যাচে গোল পাননি করিম বেনজেমা। তৃতীয় ম্যাচে এসে জালের দেখা পেলেন রিয়াল মাদ্রিদের সাবেক স্ট্রাইকার। আল রিয়াদের বিপক্ষে ম্যাচের ১৭ মিনিটে দলকে শুভ সূচনা এনে দেন ৩৫ বর্ষী তারকা। সৌদিতে ফ্রেঞ্চ ফুটবলারের প্রথম গোলের ম্যাচে দল পেয়েছে বড় জয়।

প্রিন্স ফয়সাল বিন ফাহাদ স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে আল রিয়াদের বিপক্ষে ৪-০ গোলে জিতেছে ফরাসি তারকার দল আল ইত্তিহাদ। ক্লাবটির হয়ে আব্দেররাজ্জাক হামদাল্লাহ দুটি ও সালেহ আল-আমরি একটি গোল করেন।

লিগে টানা তৃতীয় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন দলটি। ৯ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের শীর্ষে। ইত্তিহাদের সমান ৯ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে আল আহলি।

আরেক ম্যাচে ফ্রাঙ্ক কেসির গোলে আল আখদুদকে ১-০তে হারিয়েছে আল আহলি। ম্যাচ শেষের আগ মুহূর্তে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে বার্সেলোনার সাবেক মিডফিল্ডারকে গোলে সহায়তা করেন ম্যানচেস্টার সিটি থেকে আসা রিয়াদ মাহরেজ।

বিষয়:আল ইত্তিহাদ আল-আহলি বেনজেমা সৌদি প্রো লিগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…