ফুটবল

এবার ম্যানসিটির সিলভাকে চায় আল হিলাল

ম্যানচেস্টার সিটি খেলোয়াড় সিলভা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার সিটি খেলোয়াড় সিলভা গোল করে উল্লসিত, ফুটবল ম্যাচের মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

সৌদি প্রো লিগের দল আল হিলাল ট্রেবলজয়ী ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার বের্নার্দো সিলভাকে চাচ্ছে। এজন্য ইংলিশ জায়ান্টদের ৭০ মিলিয়ন ইউরো দিতেও রাজি।

প্রো লিগে তৃতীয় স্থানে গত মৌসুম শেষ করা আল হিলাল আক্রমণ আরও ধারাল করতে চায়। পর্তুগালের মিডফিল্ডারকে পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা তারা। সিটির কাছে আনুষ্ঠানিক প্রস্তাবও পাঠিয়েছে। বছরে ৫০ মিলিয়ন ইউরো বেতন দেয়ার পরিকল্পনা করছে।

২৮ বর্ষী সিলভা আল হিলালের প্রস্তাব প্রায় একমাস ধরে বিবেচনা করছেন। এরমধ্যে আল নাসেরও তাকে নিতে আগ্রহ দেখিয়েছে। চেলসির উইঙ্গার হাকিম জিয়েচের সাথে চুক্তি করতে না পেরে ট্রেবলজয়ীর প্রতি চোখ দিয়েছে সৌদি লিগে দ্বিতীয় অবস্থানে থাকা ক্লাবটি।

সৌদি প্রো লিগের দল ছাড়াও বেশ কয়েকটি ক্লাব সিলভাকে টানতে চাচ্ছে। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা, ফরাসি লিগ ওয়ান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইন। ম্যানচেস্টার সিটি অবশ্য আশাবাদী সিলভা ইতিহাদেই নতুন চুক্তি করবেন।

বিষয়:আল হিলাল আল-নাসের পর্তুগাল পিএসজি বার্সেলোনা ম্যানসিটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…