চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিলাসবহুল গাড়ি ছেড়ে মুম্বাই মেট্রোতে অক্ষয়!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫২ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A
মুম্বাই মেট্রোতে অক্ষয় কুমার, সাধারণ যাত্রীর মতো বসে থাকছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তারকা মানেই যেন বিলাসবহুল জীবনে অভ্যস্ত, সাধারণ জনগণের ধারণা ঠিক এমনই। তবে সেই চল ভেঙে দিলেন বলিউডের খিলাড়ি খ্যাত তারকা অক্ষয় কুমার।

বরাবরই ছক ভাঙতে ভালোবাসেন অক্ষয় কুমার। তাইতো এবার নিজের বিলাসবহুল গাড়ি ছেড়ে মুম্বাইয়ের মেট্রোতে চেপে ঘুরলেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হল তাকে চিনতেই পারল না কেউ!

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও, সেখানেই অক্ষয়কে দেখা গেল মুম্বাইয়ের মেট্রোতে যাত্রা করতে। এদিন অল ব্ল্যাক লুকে ধরা দিলেন অভিনেতা। মাস্কে মুখ ঢেকে রেখেছিলেন নায়ক, মাথায় ছিল টুপি। পাশে দাঁড়ানো যুবকরাও ঘুণাক্ষরে টের পায়নি, সামনে বসা ব্যক্তি যে আদতে বলিউড সুপারস্টার। তার পাশেই বসেছিলেন প্রযোজক-পরিচালক দীনেশ বিজন।

Banglabid

অক্ষয় এই প্রথম মেট্রোয় উঠলেন এমনটা নয়। এর আগেও ইমরান হাশমির সঙ্গে ‘সেলফি’ ছবির প্রচারে মেট্রো রাইড নিয়েছিলেন অক্ষয়। ভোর ভোর ডিএন নগর স্টেশন থেকে মেট্রো চেপেছিলেন তারা। এদিন অক্ষয়কে চিনে উঠতে বেশ বেগ পেতে হয় অনুরাগীদের। তবে সময় লাগলেও অক্ষয়ের ভিডিও ক্যামেরা বন্দি করতে ভোলেননি অতি উৎসাহী জনগণ।

দূর থেকেই কয়েক সেকেন্ডের জন্য অক্ষয়কে ফ্রেমবন্দি করেন এক জনৈক। এক্স হ্যান্ডেলে পোস্ট করা সেই ভিডিও এখন ভাইরাল। মুম্বাইয়ের রাস্তায় অসম্ভব যানজট। তাই ট্র্যাফিক এড়াতেই মেট্রো বা অটোর সহায় হন অনেকেই। যদিও অক্ষয় অবশ্য নিজের মুখে জানাননি তার মেট্রো সফরের কারণ। কিন্তু তার প্রশংসায় পঞ্চমুখ সকলেই।

একজন লেখেন, ‘অক্ষয়ের মতো মাটির মানুষ হয় না, দুর্দান্ত উদ্যোগ’।  অনেকেই কোটি কোটি টাকার মালিক অক্ষয়ের এমন সাধারণ জীবনযাপনে আগ্রহী হওয়ায় প্রশংসা করেন। অক্ষয়ের আগামী ছবি ‘স্কাইফোর্স’-এর প্রযোজক দীনেশ বিজন। অনেক নেটিজেনই দৃষ্টি আকর্ষণ করে লেখেন, এখন থেকেই ছবির প্রচার শুরু করে দিলেন অক্ষয়।

Reneta

বক্স অফিসে অক্ষয়ের শেষ রিলিজ ছিল ‘মিশন রানিগঞ্জ’। খুব বেশি সাড়া ফেলেনি এই ছবি। তবে নতুন বছরে অক্ষয়ের হাতে রয়েছে একগুচ্ছ বিগ বাজেট প্রজেক্ট।

সূত্র: ইন্ডিয়া টুডে

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অক্ষয় কুমারনায়কবলিউডমুম্বাই মেট্রো
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT