বিনোদন

শুটিং সেটে চোখে আঘাত, কেমন আছেন অক্ষয়?

অক্ষয় কুমার শুটিং সেটে দেখা যাচ্ছে, sunglasses পরা, casual পোশাক পরে. Channel i News - চ্যানেল আই নিউজ

অক্ষয় কুমার শুটিং সেটে, তার পাশে অনেকে, ব্যস্ত পরিবেশ, বাংলাদেশি সংবাদ মাধ্যমের ক্যামেরা ও লোকজন।. Channel i News – চ্যানেল আই নিউজ

আর মাত্র কয়েক মাসের অপেক্ষা, যার পরেই আসতে চলেছে বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্জাইজির ছবি ‘হাউসফুল ৫’। আপাতত সিনেমার শুটিং নিয়ে ভীষণ ব্যস্ত অক্ষয় কুমার। তবে সেই সিনেমার শুটিং করতে গিয়েই এবার দুর্ঘটনার শিকার হলেন খিলাড়ি!

দুর্ঘটনার জেরে চোখের আঘাত লেগেছে অভিনেতার। ‘হাউসফুল ৫’ সিনেমায় একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন অক্ষয়, কিছু একটা উড়ে এসে পড়ে তার চোখে। তড়িঘড়ি চিকিৎসককে ডেকে প্রাথমিক চিকিৎসাও করানো হয়। অক্ষয়ের চোখে ব্যান্ডেজ করে দেন চিকিৎসক। নায়ককে পুরোপুরি বিশ্রামে থাকতে বলা হয়েছে এখন। তবে এত কিছুর পরেও শুটিং বন্ধ রাখতে চান না অক্ষয়।

সিনেমার একেবারে শেষ পর্যায়ে এসে কিছু শুটিং বাকি তাই কাজ ফেলে না রেখে দ্রুত শুটিং ফ্লোরে ফিরতে চাইছেন অক্ষয়। সম্প্রতি একটি প্রেস কনফারেন্সে অক্ষয়কে শারীরিক সুস্থতার কথা জিজ্ঞাসা করা হলে তিনি স্বভাবসিদ্ধ রসিকতার ভঙ্গিতে বলেন, ‘এই তো আপনাকে দেখতে পাচ্ছি।’ অক্ষয়ের কথা শুনে বোঝাই যাচ্ছে, তিনি অনেকটাই ভালো আছেন।

তরুণ মানসুখানি পরিচালিত এই সিনেমাটি ২০২৫ সালের ৬ জুন মুক্তি পাবে সিনেমা হলে। সিনেমায় অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করবেন অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, জনি লিভার, ফারদিন খান, জ্যাকলিন ফার্নান্দেজ, নার্গিস ফাকরি, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, নানা পটেকার, চাঙ্কি পান্ডে সহ আরও অনেকে।- ইন্ডিয়া টুডে

বিষয়:‘হাউসফুল ৫’ অক্ষয় কুমার অভিষেক বচ্চন চাঙ্কি পান্ডে জনি লিভার জ্যাকলিন ফার্নান্দেজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…