কর্পোরেট নিউজ

প্রচারিত হচ্ছে ‘আকিজ টেবিলওয়্যারের আর্ট অব প্লেটিং: সিজন ২’

চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে অতিথি ও উপস্থাপকের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর অনুষ্ঠানে অতিথি ও উপস্থাপকরা একটি গোলাকার টেবিলের চারপাশে বসে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টেলিভিশন এবং ওটিটি প্লাটফর্মে শুক্রবার ২৫ এপ্রিল থেকে প্রচারিত হতে যাচ্ছে ‘আকিজ টেবিলওয়্যারের আর্ট অব প্লেটিং: সিজন ২।’

প্রতি শুক্র ও শনিবার বাংলা ভিশনে রাত ৮:১৫ মিনিটে, আরটিভিতে সন্ধ্যা ৭:১০ মিনিটে, দীপ্ত টেলিভিশনে রাত ৯:৩০ মিনিটে এবং একই সাথে প্রতি শুক্র ও শনিবার নতুন পর্ব প্রচারিত হতে যাচ্ছে চরকিতে।

২০২২ সালে সাড়া জাগানো প্রথম সিজনের পর “আর্ট অব প্লেটিং: সিজন ২” হতে যাচ্ছে আরও বড় পরিসরে ও আরও কঠিন কিছু চ্যালেঞ্জ নিয়ে। প্রতিযোগীরা তাদের সৃজনশীলতায় ঐতিহ্য ও উদ্ভাবনের গল্প ফুটিয়ে তুলবে নিজ নিজ প্লেটের ক্যানভাসে। আকিজ বশির গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ খোরশেদ আলম বলেন, আমরা নতুন প্রজন্মের প্লেটিং শিল্পীদের অনুপ্রাণিত করতে চাই।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগীরা “প্লেটিং মায়েস্ট্রো” খেতাব, ১০,০০,০০০ টাকার পুরস্কার, প্লেটিং কোর্স, মিডিয়া প্রচার ও আকিজ টেবিলওয়্যার ডিনার সেট জিততে লড়াই করবেন। প্রথম রানার্স-আপ পাবেন ৫,০০,০০০ টাকা, দ্বিতীয় ৩,০০,০০০ টাকা, চতুর্থ-পঞ্চম ১,০০,০০০ টাকা, সঙ্গে সার্টিফিকেট ও স্বীকৃতি।

প্রতিযোগীরা অনলাইনে নিজেদের প্লেটিংয়ের ছবি জমা দিয়ে যাত্রা শুরু করেন। উত্তীর্ণরা হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে অডিশনে অংশ নেন, যেখানে নান্দনিকতা, কৌশল ও রন্ধনশৈলীর বিচারে তারা নিজেদের প্লেটে শিল্পকর্ম তৈরি করেন।

বিষয়:আকিজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…