চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দৃষ্টিশক্তি হারাতে বসেছিলেন অজয়!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৫ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০২৪
বিনোদন
A A
অজয় চোখে দৃষ্টিশক্তি হারানোর জন্য উদ্বিগ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডের জনপ্রিয় অভিনেতা অজয় দেবগন গত কয়েক দিন ধরে চোখে মোটা ফ্রেমের চশমা পরছেন। তবে ফ্যাশনের জন্য নয়, চোখে সমস্যার জন্য এই চশমা পরতে হচ্ছে অভিনেতাকে। অজয় নাকি প্রায় দৃষ্টিশক্তি হারাতে বসেছিলেন।

সম্প্রতি ‘বিগবস ১৮’-তে এসে সালমান খানকে জানালেন দুশ্চিন্তায় ফেলে দেওয়ার মতো এক তথ্য। আসন্ন ছবি ‘সিংহাম এগেইন’-এর প্রচারে এসেছিলেন অজয়। জানালেন, এই ছবির শুটিংয়ের সময় গুরুতর আঘাত পেয়েছিলেন চোখে। একটি লড়াইয়ের দৃশ্যের শুটিংয়ে সময় দুর্ঘটনাটি ঘটে।
বিজ্ঞাপন

আঘাত পাওয়ার ফলে টানা দুই থেকে তিন মাস ঠিক করে কিছু দেখতেও পাচ্ছিলেন না তিনি। তাই এখন এমন চশমা ব্যবহার করছেন, যাতে চোখের উপর চাপ না পড়ে।

Banglabid

অজয় বলেন, ‘অবস্থা এতই খারাপ হয়ে গিয়েছিল, চোখে একটি অস্ত্রোপচার পর্যন্ত করাতে হয়েছে আমাকে। এমনকি পরবর্তী দুই-তিন মাস পর্যন্ত কিছুই দেখতে পাইনি।’

অভিনেতার কাছ থেকে এ খবর শুনে সালমান বলেন, ‘লড়াই করলে এসব তো হবেই!’ জবাবে অজয় জানান, এখন অনেকটাই ভালো আছেন।

১ নভেম্বর মুক্তি পাচ্ছে রোহিত শেট্টির পরিচালিত ‘সিংহাম এগেইন’। এটি রোহিত শেট্টির কপ ইউনিভার্সের পঞ্চম কিস্তি এবং ‘সিংহাম রিটার্নস’ (২০১৪) এর সিকুয়েল। ছবিতে অজয়ের পাশাপাশি অভিনয় করেছেন অক্ষয়, রণবীর, কারিনা কাপুর, দীপিকা পাড়ুকোন, টাইগার শ্রফ এবং অর্জুন কাপুর। জ্যাকি শ্রফ, শ্বেতা তিওয়ারি, দয়ানন্দ শেট্টি, সিদ্ধার্থ যাদব এবং আশুতোষ রানাও অ্যাকশন ছবিতে অভিনয় করেছেন।

Reneta

সূত্র: হিন্দুস্তান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: 'সিংহাম এগেইন'অজয় দেবগন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT