বাংলাদেশ

উত্তরায় বিমান বিধ্বস্তে আসতে শুরু করেছে মৃত্যুর খবর

অগ্নিদগ্ধ আহত নারীকে হাসপাতালে নেওয়া হচ্ছে, আহতের পাশে স্বজনরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

অগ্নিদগ্ধ আহত নারীকে হাসপাতালে নেওয়া হচ্ছে, আহতের পাশে স্বজনরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট তৌকির ইসলাম সগরসহ তিন জন জন নিহত হয়েছে। শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত ৪ কলেজ ছাত্রের অবস্থা আশঙ্কাজনক।

আইএসপিআর জানিয়েছে,  বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। বিধ্বস্ত হয় দুপুর একটা ১৮ মিনিটে।

বিমান বিধ্বস্তের ঘটনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের গভীর শোক প্রকাশ। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট, সেনাবাহিনী, বিমান বাহিনী ও পুলিশ। উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষায় যোগ দিয়েছে ২ প্লাটুন বিজিবি। অগ্নিদগ্ধদের জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। এসব ভিডিও সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন: বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু

বিষয়:প্রশিক্ষণ বিমান বিমান বিমান দুর্ঘটনা মাইলস্টোন স্কুল এন্ড কলেজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…