ফুটবল

ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন তুর্কি গোলরক্ষক

তুর্কি ফুটবল গোলরক্ষক মাঠে দাঁড়িয়ে আছেন, শোকের পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

তুর্কি ফুটবল গোলরক্ষক মাঠে দাঁড়িয়ে আছেন, শোকের পরিবেশ, ভুমিকম্পে নিহতের শোক প্রকাশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্প হানা দিয়েছে ক্রীড়াঙ্গনেও। ধ্বংসস্তূপ থেকে ফুটবলার ক্রিস্টিয়ান আতসুকে জীবিত উদ্ধার করা গেলেও প্রাণ হারিয়েছেন তুর্কি দ্বিতীয় বিভাগের দল ইয়েনি মালাত্যাসপোরের গোলরক্ষক আহমেত ইউপ তুর্কাসলান। ক্লাবটি তার মৃত্যুর খবর জানিয়েছে।

মঙ্গলবার ধ্বংসস্তূপ থেকে আহমেতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্লাবটি টুইটারে লিখেছে, ‘আমাদের গোলরক্ষক আহমেত ইউপ তুর্কাসলান ভূমিকম্পে ধ্বংসস্তূপে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন। শান্তিতে ঘুমাও। আমরা তোমাকে কখনও ভুলব না। তুমি দারুণ একজন মানুষ ছিলে।’

লিগের একটি ম্যাচ শেষে দুদিনের ছুটিতে ছিলেন ফুটবলাররা। বেশিরভাগ ফুটবলারই ক্লাবের বাইরে ছিলেন। ভূমিকম্পে ধসে যাওয়া একটি ভবনে স্ত্রীসহ ছিলেন তুর্কাসলান। তার স্ত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

২০২১ সালে ইয়েনি মালাত্যাসপোরে যোগ দিয়েছিলেন ২৮ বর্ষী এ গোলরক্ষক। খেলেছেন ৬ ম্যাচ। তুর্কি ক্লাব বাগসাসপোর, ওসমানলিস্পোর, উমরানিয়েস্পোরেও খেলেছেন তিনি।

বিষয়:তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…