অর্থনীতি

নতুন এলএনজি টার্মিনাল স্থাপনে সামিট গ্রুপের সঙ্গে চুক্তি বাতিল

উচ্চ পর্বত শৃঙ্গের কালো ও সাদা ছবি, প্রকৃতি ও পর্বতশৃঙ্গের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

উচ্চ পর্বত শৃঙ্গের কালো ও সাদা ছবি, প্রকৃতি ও পর্বতশৃঙ্গের দৃশ্য, যা প্রকৃতি প্রেমীদের জন্য উপযুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনাল নামে পরিচিত নতুন ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রি-গ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) স্থাপনের বিষয়ে সামিট গ্রুপের সঙ্গে করা চুক্তি বাতিল করেছে সরকার।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্দেশনা অনুযায়ী রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ করপোরেশন পেট্রোবাংলা এই চুক্তিটি বাতিল করে।

পেট্রোবাংলা গত ৭ অক্টোবর সংস্থাটির সচিব রুচিরা ইসলামের সই করা এ সংক্রান্ত একটি চিঠি সামিট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সামিট এলএনজি টার্মিনাল-২ কোম্পানি লিমিটেডের কাছে পাঠায়।

চলতি বছরের ৩০ মার্চ তৃতীয় এফএসআরইউ স্থাপনের জন্য টার্মিনাল ব্যবহার চুক্তি (টিইউএ) এবং বাস্তবায়ন চুক্তি (আইএ) সই করেছিল সামিট গ্রুপ।

সামিটকে দেওয়া চিঠিতে জানানো হয়, সই করা চুক্তির ২৭.১ (এ) (ঝ) ধারা অনুযায়ী পেট্রোবাংলা টিইউএ বাতিল করেছে। মূল শর্তের অসম্মতি এবং অসন্তুষ্টি যার ফলে সই করা টার্মিনাল ব্যবহার চুক্তি (টিইউএ) এবং বাস্তবায়ন চুক্তির (আইএ) কার্যকারিতা নেই।

চুক্তি বাতিলের আরেকটি কারণ হিসেবে ‘প্রিসিডেন্ট অব দ্য কি-পারফরম্যান্স বন্ডের অসম্মতি ও অসন্তুষ্টির কথাও উল্লেখ করা হয়।

বিষয়:এলএনজি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সামিট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…