চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইকনিক কর্পোরেট অফিস নির্মাণে ওয়ালটনের উদ্যোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৯ অপরাহ্ণ ০৬, মে ২০২৬
কর্পোরেট নিউজ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের সর্ববৃহৎ ও অত্যাধুনিক আইকনিক কর্পোরেট অফিস ভবন নির্মাণে তিনটি পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।

বুধবার (৬ মে) রাজধানীতে ওয়ালটনের কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে পৃথকভাবে এই চুক্তি স্বাক্ষর করা হয়। ওয়ালটন আইকনিক টাওয়ার নির্মাণে আর্কিটেকচারাল, কনস্ট্রাকশন ও ইঞ্জিনিয়ারিং পরামর্শক হিসেবে কাজ করবে বিস্তারা আর্কিটেক্টস প্রাইভেট লিমিটেড, অ্যাবোর্ড অফ কনসালটেন্টস প্রাইভেট লিমিটেড এবং বিএন ইঞ্জিনিয়ারিং।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ওয়ালটনের চিফ ফিন্যান্সিয়াল অফিসার ও অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. জিয়াউল আলম এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন। এসময় উপস্থিত ছিলেন ওয়ালটনের চেয়ারম্যান এস এম শামছুল আলম, পরিচালক এস এম নূরুল আলম রেজভী ও এস এম রেজাউল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Banglabid

ওয়ালটন সূত্রে জানা যায়, রাজধানীতে প্রায় ১৪ দশমিক ৩ বিঘা জমির ওপর নির্মিত হবে এই আইকনিক টাওয়ার, যার মোট আয়তন হবে প্রায় ১৮ লাখ বর্গফুট। প্রথম ধাপে ৭ বিঘা জমিতে প্রায় ৯ লাখ বর্গফুটের ১৩ তলা বিশিষ্ট একটি আধুনিক, টেকসই ও গ্রিন অফিস ভবন নির্মাণ করা হবে, যেখানে থাকবে তিনটি বেসমেন্ট।

ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, একটি আধুনিক অফিস শুধু নান্দনিকতার বিষয় নয়; এটি এমন একটি কর্মপরিবেশ, যেখানে সৃজনশীলতা, দক্ষতা ও উদ্ভাবন বিকাশ লাভ করে। এই প্রকল্পের মাধ্যমে শুধু একটি ভবন নয়, বরং দেশের শিল্প সক্ষমতা ও প্রযুক্তিগত অগ্রগতির প্রতিচ্ছবি তুলে ধরা হবে। তিনি আরও জানান, আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা সম্পন্ন পরামর্শক প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে এই প্রকল্প বিশ্বমানের স্থাপনায় রূপ নেবে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে, ভিসতারা আর্কিটেক্টসের ব্যবস্থাপনা পরিচালক আর্কিটেক্ট মুস্তফা খালিদ পলাশ বলেন, ওয়ালটনের মতো একটি দেশীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে তারা গর্বিত। এই প্রকল্পে গ্রিন বিল্ডিং কনসেপ্ট, জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইকনিক কর্পোরেট অফিসওয়ালটন আইকনিক টাওয়ারওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসিচুক্তি স্বাক্ষরভবন নির্মাণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নাহিদ রানা বাংলাদেশের বড় সম্পদ: শাহিন

পরবর্তী

শাহিনের কাছে কোচ হিসেবে সেরা পছন্দ সরফরাজ

পরবর্তী

শাহিনের কাছে কোচ হিসেবে সেরা পছন্দ সরফরাজ

ছবি: সংগৃহীত

অভ্যুত্থান-সংশ্লিষ্ট মামলার জেলাভিত্তিক তথ্য যাচাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জেন্ডার-সংবেদনশীল কনটেন্টে ‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’, আবেদন আহ্বান

আগস্ট ২১, ২০২৬

ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে যে পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬

মুশফিক-তানজিদের চোট, ম্যাকাই টেস্টে খেলবেন কিনা জানালেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

কয়েক ঘণ্টা হাসপাতালে থাকার পর আবারও কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT