চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানবিক করিডোর-নির্বাচন নিয়ে যা বললেন জাতিসংঘ আবাসিক প্রতিনিধি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩০ অপরাহ্ণ ০৪, জুন ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

রোহিঙ্গা সংকট মোকাবেলায় মানবিক করিডোর চালুর জন্য বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চুক্তি অপরিহার্য বলে জানিয়েছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। জাতীয় সংসদ নির্বাচন নিয়েও কথা বলেছেন তিনি।

আজ (৪ জুন) বুধবার তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত উভয় দেশ এই বিষয়ে চুক্তিতে না আসে, ততক্ষণ জাতিসংঘের পক্ষে মানবিক করিডোর নিয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব নয়।

রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ার বিষয়টি উদ্বেগজনক উল্লেখ করে তিনি বলেন, রোহিঙ্গা সহায়তার জন্য বরাদ্দ হ্রাস পাওয়া অত্যন্ত আশঙ্কাজনক। এতে সংকট আরও ঘনীভূত হতে পারে।

জাতিসংঘের পক্ষ থেকে রোহিঙ্গা সংকটের টেকসই ও মানবিক সমাধানের ওপর গুরুত্বারোপ করে লুইস বলেন, সহযোগিতামূলক ও চুক্তিভিত্তিক পদক্ষেপ ছাড়া এই সংকটের দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব নয়।

মানবিক করিডোর হচ্ছে এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে সুরক্ষিতভাবে খাদ্য, ওষুধ ও অন্যান্য জরুরি সহায়তা রোহিঙ্গাদের কাছে পৌঁছে দেওয়া যায়। তবে এর জন্য বাংলাদেশ ও মিয়ানমারের পারস্পরিক সম্মতি ও আনুষ্ঠানিক চুক্তি দরকার বলে মন্তব্য করেন লুইস।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনকে টেকনিক্যাল সাপোর্ট দেবে জাতিসংঘ, জাতিসংঘ এখানে একটা ভাল নির্বাচন চায়।

Reneta

জাতিসংঘ আশাবাদ ব্যক্ত করছে, বাংলাদেশ ও মিয়ানমার দ্রুত মানবিক করিডর চালুর বিষয়ে ঐকমত্যে পৌঁছাবে, যাতে আটকে পড়া রোহিঙ্গাদের জন্য জরুরি সহায়তা কার্যকরভাবে পৌঁছে দেওয়া যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গোয়েন লুইসমানবিক করিডর
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল কেপ ভার্দে

জুন ২২, ২০২৬

মেসির রেকর্ড ছাড়িয়ে গেলেন ইয়ামাল

জুন ২২, ২০২৬

গোলরক্ষকের বীরত্বে বেলজিয়ামের আক্রমণ ঝড় সামলে ড্র ইরানের

জুন ২২, ২০২৬

ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে অন্য কোচদের নীরবতায় কড়া সমালোচনা ইরান কোচের

জুন ২২, ২০২৬

কিংবদন্তি পেলের মতো যে কীর্তিতে নাম লেখালেন ইয়ামাল

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT