চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখন যেন বুক ফুলিয়ে অনুচিত কাণ্ড করা যায়: আফজাল হোসেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩০ অপরাহ্ণ ০৮, অক্টোবর ২০২৪
বিনোদন
A A
আফজাল হোসেন হাসিমুখে, প্রকৃতির মাঝে, বাংলা সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীবাসীকে প্রতিদিনই জ্যামের কবলে পড়তে হয়। তবে গত ৫ আগস্টে শেখ হাসিনার পতনের পর আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে গেলে রাস্তায় ট্রাফিক সামলানোর দায়িত্ব নিয়েছিল শিক্ষার্থীরা। অনেকের মতে, তখন জনজীবনে কিছুটা স্বস্তিরই আভাস মিলেছিল। কিংবদন্তী অভিনেতা আফজাল হোসেনও তেমনটাই বললেন।

আফজাল হোসেন তার ফ্যান পেজে তার পোস্ট করে লিখেছেন, কিছুদিন আগে যখন ছাত্র ছাত্রীরা রাস্তায় নেমে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করছিল, সে সময়টাতে একদিন অফিসে দাঁড়িয়ে তিনতলা থেকে সে নিয়ন্ত্রণ কার্যক্রম অবাক হয়ে দেখছিলাম। দেখছিলাম আমাদের অনিয়মের শহর ছুঁ মন্তরে নিয়ম মেনে চলতে পারে। মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন এই শহরের রাস্তায় কিভাবে চলাচল করে তা সকলেরই জানা।

নিয়ম মানা কারও ধাঁতে নেই। দীর্ঘকাল ধরে অনিয়ম করতে করতে স্বাভাবিক চরিত্র হয়ে দাঁড়িয়েছে নিয়ম না মানা। যে যত বেয়াড়া সে তত স্মার্ট এই শহরে। রাস্তায় চলাচলের যতরকম নিয়ম আছে, কেউই মানতে পছন্দ করেনা। করতোনা। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, চাইলেই সব পারা যায়। মনে কথাটা ভেসে ওঠে বাঙালী শক্তের ভক্ত নরমের জম।

যে মানুষ যতো উল্টোপাল্টা সমস্ত শহর জুড়ে বীরদর্পে করে থাকে, একই মানুষ ক্যান্টনমেন্টের মধ্যে চলাচলের সময় চিরকালের ভদ্রলোকের মতো কড়ায় গণ্ডায় নিয়ম মানে। সেদিন উপর থেকে দেখছিলাম, কেউ এগোনোর জন্য একটু অনিয়ম করতে চেয়ে গাড়ির মাথাটা লাইন থেকে অল্প বের করে দিতে চেয়ে যেই দেখেছে সামনে একটু দূরে কোনও ছাত্রকে দেখা যাচ্ছে- সাথে সাথে গাড়ি জায়গামতো ফিরিয়ে নিয়ে খুব ভালো মানুষ হয়ে যাচ্ছে।

পথ চলা স্বাধীন করে দেয়া হলো। আবার শহর ও মানুষ নিজের চলা, বলা ফেরত পেয়ে গেলো। সবাই চলছে নিজের ইচ্ছামতো, বলছেও যার যার যেমন ইচ্ছা- তেমন করে। একসময় সবাইকে কথা হিসাব করে বলতে হয়েছে। এখন যার যেমন খুশি বলা যায় বলে লাগাম ছাড়া কথা বলাবলি হচ্ছে। যখন বলার দরকার- বলা হয়নি, বলা যায়নি। বিড়াল হয়ে কাটানো জীবনে হঠাৎ বাঘ হয়ে দেখানোর সুযোগ মিলেছে।

এখন মানুষ নিশ্চিত- নিজের গলায় বাঘের গর্জন দিলে কারও চোখ রাঙানি দেখতে হবেনা বা ঘর চেপে ধরতে আসবেনা কেউ। আমাদের সভ্যতার ভব্যতার সীমা জানা নেই। অপমানজনক আচরণ, কথা বলায় আমাদের দক্ষতা সর্বজনবিদিত। এখন যেনো বুক ফুলিয়ে অনুচিত কাণ্ড করা যায়। যেমন খুশী বলে ও করে মর্যাদা বৃদ্ধির সুবর্ণ সুযোগ এসেছে।

গতকাল দেখতে পেলাম অসম্মান করে কথা বলা মানুষ টেলিভিশন চ্যানেলে খবর হয়েছে। বিশেষ গুরুত্ব দিয়ে তাকে পর্দায় হাজির করা হলো। টেলিফোনে দায়িত্বশীল, দেশপ্রেমিক দাবী করা মানুষটাকে বলতে শোনা গেলো- সে উচিত কাজই করেছে, কোনও অন্যায় করেনি।

দিনে দিনে নিশ্চয়ই আরও উন্নতি হবে। ইচ্ছা মতো নুন মরিচ দিয়ে স্বাধীনতা চটকে আমরা অনেকেই বিচিত্র পদের ভর্তা বানিয়ে খেতে পারবো। স্বাধীনতার ভর্তা বানানোর নানা রকম রেসিপি আগ্রহ নিয়ে মুখস্থ করার মানুষ দেশে বহু আছে। সেই বহুর জন্য রেসিপি বাজারজাত করে জনপ্রিয় হতে উৎসাহী মানুষ, প্রতিষ্ঠানও কম নেই।

ট্যাগ: আফজাল হোসেনলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আমদানি হচ্ছে সাড়ে ৪ কোটি পিস ডিম

পরবর্তী

ছাত্র-জনতা হত্যায় জড়িতদের মহানুভবতা দেখানোর সুযোগ নেই: রিজভী

পরবর্তী
রিজভী ছাত্র-জনতা হত্যায় জড়িতদের কঠোর শাস্তির দাবি করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্র-জনতা হত্যায় জড়িতদের মহানুভবতা দেখানোর সুযোগ নেই: রিজভী

বাজারে ডিমের স্তূপ, ক্রেতারা ডিম কিনছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিমের দাম নির্ধারণ করে দিলেও মানছেন না ব্যবসায়ীরা

সর্বশেষ

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুসংবাদ ছড়িয়ে আতঙ্ক, দায়ীদের শাস্তি দাবি

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আগস্ট ২৬, ২০২৬

বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম

আগস্ট ২৬, ২০২৬

‘টক্সিক’ দেখে দর্শক বলছেন ‘তিন ঘণ্টার যন্ত্রণা’!

আগস্ট ২৬, ২০২৬
স্থানীয় শিল্পী ও তরুণ প্রতিভাদের সঙ্গীতে দর্শক-শ্রোতারা ফিরে যান বাংলাদেশের মেঠোপথ আর নদীর কলতানে

লালন, হাসন, করিমদের গানে ডালাসে শেকড়ের উৎসব

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT