বিনোদন

ইয়াশ-মালাইকাকে নিয়ে ঈদে রাজের ‘ক্ষতিপূরণ’

তিনজন ব্যক্তি আলোচনা করছেন, একজনের মুখে দুঃখের ছাপ. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি ছবি যেখানে তিনজন ব্যক্তি আলোচনা করছেন, একজনের মুখে দুঃখের ছাপ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঈদুল ফিতরে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ইউটিউব ফিল্ম ‘তোমাদের গল্প’ দর্শকদের কাঁদিয়েছে, আবেগপ্রবণ করেছে। এর চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। এবার ঈদুল আজহার জন্য একসঙ্গে কাজ করলেন তারা। তাদের নতুন ইউটিউব ফিল্মের নাম রাখা হয়েছে ‘ক্ষতিপূরণ’।

এটি পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। ‘ক্ষতিপূরণ’ নাটকের মাধ্যমে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বোন মালাইকা চৌধুরী আবার ছোট পর্দায় আসছেন। এবার অভিনেতা ইয়াশ রোহানের বিপরীতে দেখা যাবে তাকে।

‘ক্ষতিপূরণ’-এর গল্প এখনই জানাতে চান না মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তবে এতে যে বার্তা আছে সেটি বললেন তিনি, ‘কোনও মা প্রতিদানের আশায় সন্তানকে ভালোবাসে না। মায়ের মমতার কোনও মূল্য হয় না। এটাই পৃথিবীর সবচেয়ে অমূল্য বিষয়।’

২ মে থেকে ৭ মে পর্যন্ত ঢাকা ও ঢাকার বাইরে ‘ক্ষতিপূরণ’-এর শুটিং হয়েছে। এতে আরো অভিনয় করেছেন নাদের চৌধুরী, মনিরা আক্তার মিঠু, রাশেদ মামুন অপু, সুষমা সরকার, এমএনইউ রাজু, সমু চৌধুরী, শরিফ ফারজানা বুশরা, আইমন সিমলা, ইকবালসহ অনেকে। ইউটিউব ফিল্মটির চিত্রগ্রহণ করেছেন রাজু রাজ।

‘ক্ষতিপূরণ’-এ থাকছে একটি নতুন গান। এটি গেয়েছেন ও সুর-সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমি। গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সম্পাদনা ও রঙ বিন্যাস করেছেন রাশেদ রাব্বি।

ঈদুল আজহায় সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে ‘ক্ষতিপূরণ’।

মালাইকা চৌধুরীর প্রথম নাটক ‘সন্ধিক্ষণ’ মুক্তি পায় ২০২৪ সালের ২৬ ডিসেম্বর। এতে অভিনেতা ফারহান আহমেদ জোভানের বিপরীতে অভিনয় করেন তিনি। এ নাটকটিও পরিচালনা করেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

বিষয়:ইয়াশ রোহান ঈদের নাটক এমএনইউ রাজু ক্ষতিপূরণ তোমাদের গল্প নাটক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…