বাংলাদেশ

পূজার পরে সারাদেশে সাঁড়াশি অভিযান

বাংলাদেশ পুলিশ কর্মকর্তার সংবাদ সম্মেলন, বিভিন্ন মিডিয়া ক্যামেরার সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন বাংলাদেশ পুলিশ কর্মকর্তা সংবাদ সম্মেলন করছেন, বিভিন্ন মিডিয়া ক্যামেরা ও মাইক্রোফোনের সামনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, পূজার পরে অপরাধীদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান শুরু হবে।

তিনি বলেন, বিজয়া দশমীতে শোভাযাত্রা ও বিসর্জনকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এই পূজাকে কেন্দ্র করে প্রথমে যে নাশকতার আশঙ্কা ছিল তা বাস্তবে নেই, শান্তিপূর্ণভাবেই পালিত হচ্ছে পূজা।

সারাদেশে ৩২ হাজার পূজার মধ্যে তাতীবাজারে ঘটনাসহ ৪৩টি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, এসব বিচ্ছিন্ন ঘটনা। অপ্রীতিকর ঘটনার মাধ্যমে অনেকেই রাজনৈতিক রঙ দিতে তৎপর। যারা অপতৎপরতা চালাতে চায়, তাদের পার পাওয়ার কোনো সুযোগ নাই।

যতো ছোটই হোক না কেন যেখানেই ঘটনা ঘটছে তাৎক্ষণিকভাবে সেটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বিভিন্ন বাহিনীর মনিটরিংয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। গতকাল তাতি বাজারের ঘটনায় তাৎক্ষণিক ভাবে ৩ জন চাঁদাবাজ ও ছিনতাইকারীদের আটক করা হয়েছে।

বিষয়:সাঁড়াশি অভিযান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…