চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডগ স্কোয়াড-হেলিকপ্টারসহ সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৩ পূর্বাহ্ণ ০৯, মার্চ ২০২৬
- টপ লিড নিউজ, অপরাধ
A A

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূলে যৌথ বাহিনীর বড় আকারের সাঁড়াশি অভিযান শুরু হয়েছে।

আজ সোমবার (৯ মার্চ) ভোর থেকে শুরু হওয়া সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে প্রায় ৩ হাজার ৫০০ থেকে ৪ হাজার সদস্য অংশ নিয়েছেন। এলাকাটি ঘিরে ফেলা হয়েছে, প্রবেশপথ নিয়ন্ত্রণে রাখা হয়েছে। অভিযানের লক্ষ্য সন্ত্রাসী আস্তানা ধ্বংস, অস্ত্র উদ্ধার ও অপরাধীদের গ্রেপ্তার।

অভিযানে ৫৫০ জন সেনা সদস্য, ১ হাজার ৮০০ জন পুলিশ সদস্য, ৩৩০ জন এপিবিএন, ৪০০ জন র‍্যাব সদস্য, ১২০ জন বিজিবি সদস্য রয়েছেন। এছাড়া ১৫টি এপিসি, ডগ স্কোয়াড ও হেলিকপ্টারসহ উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) মাঠ পর্যায়ের তথ্য, ইউএভি (ড্রোন) ফুটেজ ও পরিকল্পনার ভিত্তিতে সেনাবাহিনী সার্বিক নিয়ন্ত্রণ করছে।

উল্লেখ্য, গত দুই যুগ ধরে এই দুর্গম পাহাড়ি এলাকা সশস্ত্র সন্ত্রাসী, অস্ত্র ব্যবসায়ী ও অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত। ২০১৭ ও ২০২২ সালে প্রশাসনের অভিযান ব্যর্থ হয়েছে। সম্প্রতি (জানুয়ারি ২০২৬) অভিযানে র‍্যাবের এক কর্মকর্তা নিহত ও তিনজন আহত হওয়ার পর রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে ‘জিরো টলারেন্স’ নীতিতে এই সমন্বিত অভিযান চালানো হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সলিমপুরসাঁড়াশি অভিযান
শেয়ারTweetPin

সর্বশেষ

অর্থের অভাবে সঙ্গে আনতে পারেননি মাকে, কাঁদলেন ভোজিনহা

জুন ১৬, ২০২৬

নিজেদের জালে বল জড়িয়ে প্রথম জয়ের অপেক্ষা বাড়াল মিশর

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী ভোজিনহা: কেপ ভার্দে মহাকাব্যের রচয়িতা

জুন ১৬, ২০২৬

প্রথম ম্যাচে হেরেই কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী গোলরক্ষকের দৃঢ়তায় ফেভারিট স্পেনকে আটকে দিলো নবাগত কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT