বিয়ের ভিডিও ফাঁস, মুগ্ধ করলো তাপসী পান্নুর ব্যতিক্রমী সাজ

বিয়ের অনুষ্ঠানে দম্পতি একে অপরকে জড়িয়ে ধরে প্রেমের প্রকাশ করছেন, আনন্দে ভরপুর পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ
কিছু দিন ধরেই তাপসীর বিয়ে নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, গত ২৩ মার্চ উদয়পুরে বিয়ে করেছেন তাপসী। পাত্র প্রেমিক ব্যাডমিন্টন তারকা ম্যাথিয়াস বো।
বেশ কিছু দিন পেরিয়ে গেলেও বিয়ে নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি তাপসী। অন্য বলিউড তারকাদের মতো, স্বামীর সঙ্গে আনুষ্ঠানিক কোনও ছবি দেননি তিনি। অবশেষে ভিডিও ফাঁস হতেই তা ভাইরাল সামাজিক মাধ্যমে।
বলিউডের অন্য নায়িকাদের মতো লেহেঙ্গা কিংবা শাড়ি নয়, বরং লাল রঙের জমকালো সালোয়ার কামিজ পরেই বিয়ে সারলেন তিনি। হাতে চূড়া, চুলে বেণী, চোখে ছিল সানগ্লাস। তাপসীদের বিদেশি বরকে দেখা গেছে শেরওয়ানিতে।
FIRST Wedding Video of Taapsee Pannu And Mathias Boe💍❤️🧿
.
.
📸- medley_777(tiktok)#taapseepannu #mathiasboe #wedding #ds pic.twitter.com/HJVW092ACr— Media Buzz (@brain_bursts_) April 3, 2024
ভিডিওতে দেখা গেছে, ফুলের চাদরের নিচে নাচতে নাচতে আসছেন তাপসী। এসে ম্যাথিয়াসকে জড়িয়ে ধরেন অভিনেত্রী। এরপর হয় মালাবদল। তারপরই একে অপরের গালে চুম্বন দেন তারা।
বেশ সাদামাটা ভাবেই বিয়ে সেরেছেন তাপসী। এই দিন উপস্থিত ছিলেন অভিনেত্রী ও তার স্বামীর পরিবারের সদস্য, বন্ধু ও ফিল্ম ইন্ডাস্ট্রির অল্প কিছু মানুষ।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস






