চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেনা পরিশোধের পর রিজার্ভ কমে আবারও ১৮ বিলিয়নের ঘরে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৫ পূর্বাহ্ণ ১২, নভেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, অর্থনীতি
A A

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) মাধ্যমে আমদানির দায় বাবদ ১৫০ কোটি ডলার পরিশোধ করা হয়েছে। গত বৃহস্পতিবার সেপ্টেম্বর ও অক্টোবর এই দুই মাসের দায় পরিশোধ করার পর গত সোমবার দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সমন্বয় করা হয়েছে। এতে বৈদেশিক মুদ্রার নিট রিজার্ভ কমে ১ হাজার ৮৪৫ কোটি ডলারে নেমে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, একই সঙ্গে কমেছে গ্রস রিজার্ভও। ২ হাজার ৬০০ কোটি ডলারের কাছাকাছি থেকে ২ হাজার ৪২০ কোটি ডলারে নেমে এসেছে।

সূত্র জানায়, গত বৃহস্পতিবার নিট রিজার্ভ ছিল ২ হাজার কোটি ৮০ লাখ ডলার। আকুর দায় বাবদ ১৫০ কোটি ডলার পরিশোধের পর গত সোমবার তা এক হাজার ৮৪৫ কোটি ডলারে নেমে এসেছে।

একই সঙ্গে বৃহস্পতিবার গ্রস রিজার্ভ ছিল ২ হাজার ৫৭৩ কোটি ডলার। সোমবার তা ২ হাজার ৪২০ কোটি ডলারে নেমে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংক আমানত করছে, দেশে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহ বাড়ছে। একই সঙ্গে রপ্তানি আয়, বৈদেশিক অনুদান ঋণ প্রবাহও বাড়তে শুরু করেছে। এতে করে বৈদেশিক মুদ্রার প্রবাহও বাড়ছে। ফলে চলতি মাসের মধ্যেই রিজার্ভ আবার ২ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে।

আগামী জানুয়ারির আগে আর এক সঙ্গে এতো বড় দেনা শোধ করতে হবে না। ফলে রিজার্ভ বাড়তে থাকবে। জানুয়ারির প্রথম সপ্তাহে গিয়ে আবার নভেম্বর ও ডিসেম্বর মাসের আকুর দায় শোধ করতে হবে। এর আগে নিয়মিত আমদানি দায়ের পাশাপাশি স্বল্প ও মেয়াদী ঋণের কিস্তি নিয়মিত শোধ করা হবে।

Reneta

আকুর মাধ্যমে বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা দুই মাসের বাকিতে পণ্য আমদানি রপ্তানি করে। প্রতি দুই মাস পর পর দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক হিসাব নিকাশ করে দায় দেনা সমন্বয় করে। আকুর দেশগুলো থেকে বাংলাদেশ আমদানি করে বেশি, রপ্তানি করে কম। যে  কারণে প্রতি কিস্তিতেই বাংলাদেশকে দেনা শোধ করতে হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমদানির দায় পরিশোধএশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকমেছে রিজার্ভরিজার্ভ
শেয়ারTweetPin

সর্বশেষ

৭ গোল খাওয়ার ম্যাচে কুরাসাওয়ের কোচ গড়লেন বিশ্ব রেকর্ড

জুন ১৫, ২০২৬

শেষ মুহূর্তের গোলে ডাচদের রুখে দিল জাপান

জুন ১৫, ২০২৬

অভিষেকেই হাসানের ৯ উইকেট, কাউন্টিতে স্বপ্নময় শুরু

জুন ১৫, ২০২৬

কুরাসাওয়ের জালে জার্মানির ৭ গোলের উৎসব

জুন ১৫, ২০২৬

অস্ট্রেলিয়ার সঙ্গে জয় বাংলাদেশ ক্রিকেটের বড় অর্জন: মিরাজ

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT