চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবছরেও শাহরুখের হ্যাটট্রিক?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৬ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A

গত বছরটা ছিল শাহরুখের বছর। ‘পাঠান’, ‘জওয়ান’, ‘ডানকি’র মতো তিনটি ব্যবসা সফল ছবি ভক্তদের উপহার দিয়েছেন শাহরুখ। এবছর শাহরুখের কোন কোন সিনেমা আসছে তা এখনও জানা যায়নি। ভক্তদের মনে প্রশ্ন, গত বছরের মতো এবারও কি ‘হ্যাটট্রিক’ করবেন শাহরুখ?

পরিবারের সঙ্গে লন্ডনে ছুটি কাটাতে গিয়েছিলেন অভিনেতা। ফিরেছেন সেখান থেকে। শাহরুখের কাছের এক সূত্র জানিয়েছেন, বছরের প্রথম মাসেই শাহরুখের নতুন তিনটি সিনেমার ঘোষণা আসতে পারে।

সূত্র বলেন, ‘ইন্ডাস্ট্রির সবাই অপেক্ষা করছেন শাহরুখের পরের পদক্ষেপ জানার জন্য। তিনি চুক্তিবদ্ধ হওয়ার ব্যাপারে তাড়াহুড়ো করছেন না। তার হাতে কিছু স্ক্রিপ্ট আছে। ছুটি কাটিয়ে ফিরে সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার কথা তার। তিনি কী করতে চান সেটা নিয়ে বসবেন এবং ভেবে সিদ্ধান্ত নেবেন। তবে একটি বিষয় নিশ্চিত যে তিনি ২০১৪-এর প্রথম মাসে তিনটি ছবির ঘোষণা দেবেন এবং সেগুলোর কাজ শুরু করবেন। তিনি নতুন কিছু করতে চান এবং দর্শকদের চমকে দিতে চান।’

গত বছরের শুরুতে শাহরুখ ‘পাঠান’ দিয়ে বক্স অফিসে ঝড় তুলেছিলেন। সিদ্ধার্থ আনন্দের সিনেমাটি দিয়ে চার বছর পর রাজকীয় প্রত্যাবর্তন হয় অভিনেতার। এরপর ‘জওয়ান’, আর বছরের শেষে ‘ডানকি’র মতো হিট ছবি তার ঝুলিতে। এক বছরে তিন হিট দিয়ে শাহরুখ বুঝিয়ে দিলেন বলিউডের ‘কিং খান’ এখনো সিংহাসন ছাড়েননি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শাহরুখহ্যাটট্রিক
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসি আমাদের অপ্রত্যাশিতকে চাইতে শিখিয়েছেন: আইমার

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ শিশুর মৃত্যু

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

আশুলিয়ায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বেওয়ারিশ কুকুর অপসারণে হাইকোর্টের রুল

জুন ২১, ২০২৬

বাবার আয়ের অর্ধেক যেত তৌসিফের স্কুলের বেতনে!

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT