আন্তর্জাতিক

কিশোরীকে সংঘবদ্ধধর্ষণের পর মরদেহ কূপে ফেলে দেয় ধর্ষকরা

বাংলাদেশে ট্রাফিক পুলিশ ও পুলিশ সদস্যরা রাস্তার পাশে অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাফিক পুলিশ ও পুলিশ সদস্যরা রাস্তার পাশে অবস্থান করে যানবাহন নিয়ন্ত্রণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের রাজস্থানে এক ১৫ বছর বয়সী মেয়েকে ধর্ষণের পর তাকে হত্যা করে মরদেহ পানির কূপে ফেলেছে ধর্ষকরা। এই অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযুক্তদের নাম সমীর ও গুলাম। এই মামলায় একজন নাবালককেও আটক করা হয়েছে এবং তিনজনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২৫ সেপ্টেম্বর) অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ। এর আগে রোববার দশম শ্রেণি পড়ুয়া সেই কিশোরী নিখোঁজ হয়।

পুলিশ সুপার আলি প্যারিস দেশমুখ বলেছেন, পুলিশ তার পরিবারের নিখোঁজ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে এবং সোমবার বিকেলে একটি কূপে তার মৃতদেহ খুঁজে পেয়েছে।

ফতেহপুরের প্রাক্তন বিধায়ক নন্দ কিশোর মাহারিয়া এবং অন্যান্য বিজেপি নেতারা পরিবারের জন্য ন্যায়বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন।

মেয়েটির পরিবার তিনজনের বিরুদ্ধে অপহরণ, গণধর্ষণ, ব্ল্যাকমেইলিং ও খুনের অভিযোগে মামলা করেছে। এই বিষয়ে পুলিশ কর্মকর্তারা সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন এবং অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হচ্ছে।

বিষয়:কিশোরী গণধর্ষণ ভারত রাজস্থান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…