চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চালু হয়েছে মেট্রোরেল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৪ পূর্বাহ্ণ ২৫, আগস্ট ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতায় ৩৭ দিন বন্ধ থাকার পর আজ রোববার (২৫ আগস্ট) থেকে আবারও চালু হয়েছে মেট্রোরেল। সকাল ৭টা ১০ মিনিট থেকে মেট্রোরেল চলাচল শুরু হয়।

আন্দোলনে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর-১০ নম্বর স্টেশন বন্ধ রয়েছে। ক্ষতিগ্রস্ত এ দুটি স্টেশন সংস্কারের পর চালু করতে আরও এক বছর সময় লেগে যাবে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর গত ১৮ জুলাই কাজীপাড়া ও মিরপুর-১০ নম্বর স্টেশন ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এরপর থেকে মেট্রোরেলে যাত্রী পরিবহন বন্ধ হয়ে যায়। এখন এ দুটি স্টেশন বাদ দিয়ে অন্যান্য স্টেশন থেকে যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

তবে সকাল ৭টা ১০ মিনিটে এবং সকাল ৭টা ২০ মিনিটে উত্তরার উত্তর স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রো ট্রেন দুটিতে শুধু এমআরটি বা র‌্যাপিড পাস ব্যবহার করে যাতায়াত করা যাবে। রাত ৯টা ১৩ মিনিটের পর মতিঝিল স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রো ট্রেনে শুধু এমআরটি বা র‌্যাপিড পাস দিয়ে যাতায়াত করা যাবে।

মেট্রো স্টেশন থেকে সকাল ৭টা ২০ মিনিট থেকে রাত ৮টা ৫০ মিনিট পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট ক্রয় করা যাবে। একই সঙ্গে এমআরটি পাস ক্রয় এবং এমআরটি বা র‌্যাপিড পাস আপ টু আপ করা যাবে। রাত ৮টা ৫০ মিনিটের পর মেট্রো রেল স্টেশনের সব টিকিট অফিস ও টিকিট বিক্রি মেশিন বন্ধ হয়ে যাবে। মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধ শুক্রবার।

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ৩৭ দিন পরচালুমেট্রোরেল
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন ‘কুঁড়ি স্পোর্টসে’র ক্রিকেট ম্যাচ দেখতে মোহাম্মদপুরে হামজা

মে ৮, ২০২৬

গ্লোবাল ট্রেন্ডিংয়ে শাকিবের ‘রকস্টার’!

মে ৮, ২০২৬

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চাইল ভারত

মে ৮, ২০২৬

মন ছাড়া কি মনের মানুষ রয়?

মে ৮, ২০২৬

বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক: নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সহযোগিতায় গুরুত্ব

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT