চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫০ বছর পর আবারও চাঁদের মাটিতে যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৫ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০২৪
আন্তর্জাতিক
A A

১৯৭২ সালে অ্যাপোলো মিশনের সফল অভিযানের ৫২ বছর পর আবারও চাঁদের মাটিতে পা রাখল যুক্তরাষ্ট্র।

বিবিসি জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার চাঁদে সফলভাবে অবতরণ করেছে বেসরকারি সংস্থা ‘ইনটুইটিভ মেশিনস’ এর তৈরি মহাকাশযান ‘ওডিসিয়াস’। মহাকাশযানটি চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে।

সফল অবতরণের পর ফ্লাইট ডিরেক্টর টিম ক্রেন বলেন, আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে আমাদের মহাকাশযানটি চাঁদের পৃষ্ঠে অবতরণ করেছে। তিনি বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। শুধুমাত্র বাণিজ্যিকভাবেই নয় বরং মার্কিন মহাকাশ কর্মসূচির জন্যও। ইনটুইটিভ মেশিনস এর সিইও স্টিভ অলটেমাস বলেছেন, আমরা এখন চাঁদে। চাঁদে আপনাদের স্বাগত।

জানা গেছে, অবতরণের সময় ওডিসিয়াসের রেঞ্জিং লেজার সঠিকভাবে কাজ করছিল না। এতে একটু সমস্যা দেখা দিলেও পরে যানটি সফলভাবেই অবতরণ করে। অবতরণের পর প্রথম কিছুক্ষণ যানটির সাথে কোন যোগাযোগ স্থাপন করা যাচ্ছিল না। কিছুক্ষণ পর অবশ্য সংকেত পাঠানো শুরু করে যানটি। ইতিমধ্যে বেশকিছু ছবিও পাঠিয়েছে ওডিসিয়াস।

ওডিসিয়াস যেখানে নেমেছে সেই অঞ্চলে কিছু গভীর গর্ত রয়েছে যেখানে কখনও সূর্যের আলো পৌছায় না। নাসার গ্রহ বিজ্ঞান বিভাগের পরিচালক লরি গ্লেজ বলেছেন, গর্তগুলোর ভিতরে হিমায়িত জল থাকতে পারে। ওডিসিয়াস সেই হিমায়িত জল খুঁজে বের করতে সাহায্য করবে।

২০২৩ সালের আগস্টে ভারতের চন্দ্রযান-৩ এর বিক্রম ল্যান্ডার, চাঁদের দক্ষিণ মেরুর এই এলাকাতেই নেমেছিল। দক্ষিণ মেরু অঞ্চলে প্রথম নিরাপদ ও সফল অবতরণ করেছিল ভারতের মহাকাশযানটি। দক্ষিণ মেরুতে প্রজ্ঞান নামে একটি রোবোটিক রোভারও অবতরণ করেছিল তখন। ওডিসিয়াসেরও একই রকমের একটি রোবোটিক রোভার রয়েছে, যার নাম নোভা সি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইনটুইটিভ মেশিনসওডিসিয়াসচাঁদচাঁদের দক্ষিণ মেরুচাঁদের মাটিতে পা রাখল যুক্তরাষ্ট্রমহাকাশযানযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

কানাডায় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে ভোলেননি সঞ্জয়

জুন ১৩, ২০২৬

বিশ্বকাপ উদ্বোধনীতে শাকিরার পরা কেডস কোন ব্র্যান্ডের, দাম কত?

জুন ১৩, ২০২৬

কানাডায় ঝলমলে আয়োজনে আরেকবার উদ্বোধন হল বিশ্বকাপের

জুন ১৩, ২০২৬

প্রধানমন্ত্রীর সফর ঘিরে কক্সবাজারে উৎসবমুখর পরিবেশ

জুন ১২, ২০২৬

বিষধর সাপের দংশনে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT