১১ বছর পর এভারেস্ট শীর্ষে উড়ল বাংলাদেশের পতাকা। বাংলাদেশ সময় সকাল ৮টা ৪৫ মিনিটে চট্টগ্রামের বাবর আলী পৃথিবীর সর্বোচ্চ চূঁড়া স্পর্শ করেন। পেশায় চিকিৎসক বাবর আলীর পরবর্তী লক্ষ্য পৃথিবীর চতুর্থ সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট লোৎসে। আবহাওয়া অনুকূলে থাকলে আজ মধ্যরাতে মাউন্ট লোৎসের চূঁড়ায় আরোহনের যাত্রা করবেন বাবর আলী।







