চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তানে মাঠে সেই গ্রেনেড হামলায় নিহত ২

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪২ অপরাহ্ণ ৩১, জুলাই ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

আফগানিস্তানের ক্রিকেট মাঠে গ্রেনেড বিস্ফোরণের ঘটনায় দুজন নিহত হয়েছেন। শুক্রবার কাবুল পুলিশ জানিয়েছিল, বিস্ফোরণে ১৩ জন আহত হয়েছেন। এবার দুই দর্শকের মৃত্যুর খবর জানাল তারা।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানান, গ্রেনেড হামলায় দুজন দর্শক মারা গেছেন। তবে হামলাটি কারা চালিয়েছে বা কেন চালিয়েছে তা এখনও জানতে পারেনি পুলিশ।

শুক্রবার কাবুল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঘরোয়া টি-টুয়েন্টি লিগে পামির জালমি এবং ব্যান্ড-ই-আমির ড্রাগনসের ম্যাচে বিস্ফোরণটি ঘটে। পরে পুলিশ জানায়, বিস্ফোরণের কারণে অল্প সময়ের জন্য ম্যাচ থেমে থাকলেও পরে আবারও শুরু হয়।

দেশটিতে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শুক্রবার শাপেজেজা ক্রিকেট লিগের অষ্টম মৌসুমের ম্যাচটি দেখতে অনেক মানুষ ভিড় করেছিল। গত বছরের আগস্টে তালেবান ক্ষমতা দখলের পর প্রথমবার এধরনের টুর্নামেন্টের আয়োজন হচ্ছে। হামলার ঘটনায় তাৎক্ষণিক নিন্দা জানিয়েছে জাতিসংঘ।

শেষপর্যন্ত ম্যাচটি শেষ করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। পামির জালমির ছোড়া ৯৪ রানের লক্ষ্য সহজেই পেরিয়ে যায় ব্যান্ড-ই-আমির ড্রাগনস, তুলে নেয় ৯ উইকেটের বড় জয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানজাতিসংঘতালেবানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ উদ্বোধনীতে শাকিরার পরা কেডস কোন ব্র্যান্ডের, দাম কত?

জুন ১৩, ২০২৬

কানাডায় ঝলমলে আয়োজনে আরেকবার উদ্বোধন হল বিশ্বকাপের

জুন ১৩, ২০২৬

প্রধানমন্ত্রীর সফর ঘিরে কক্সবাজারে উৎসবমুখর পরিবেশ

জুন ১২, ২০২৬

বিষধর সাপের দংশনে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু

জুন ১২, ২০২৬

গোল্ডেন বুটের লড়াইয়ে যারা এগিয়ে

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT