চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাওয়ার প্লে’তে ‘পাওয়ারফুল’ টিম টাইগার্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৯ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার পাওয়ার প্লে-তে ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাওয়ার প্লেতে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ম্যাচে হোয়াইটওয়াশের মিশনে নেমে উড়ন্ত সূচনা করেছে টিম টাইগার্স। আফগানিস্তানের কোনো বোলারকেই পাত্তা দেননি দুই ওপেনার ডানহাতি লিটন দাস ও বাঁহাতি আফিফ হোসেন।

প্রথম ওভারে উড়ন্ত সূচনা করেন লিটন। আফগানিস্তান পেসার ফজলহক ফারুকীর তৃতীয় ও চতুর্থ বলে দুটি বাউন্ডারি মারেন। ওই ওভারে আসে ৯ রান। পাওয়ার প্লে’র ৫ ওভারে ৫০ তুলেছে বাংলাদেশ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৫৪ রান। ২৪ বলে ৩১ রানে লিটন দাস এবং ১২ বলে ১৫ রানে বাঁহাতি আফিফ হোসেন অপরাজিত আছেন।

Banglabid

দ্বিতীয় ওভারে বল করতে আসেন অভিষেক হওয়া ওয়াফাদার মামন্দ। তার প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে স্বাগত জানান লিটন। দ্বিতীয় ও তৃতীয় বলেও ওই একই ফলাফল আসে লিটনের ব্যাটে।

প্রথম তিন বলে তিন বাউন্ডারি খেয়ে কিছুটা চাপে পড়েন অভিষিক্ত বোলার। ওই ওভারে তিনটি বাউন্ডারিসহ মোট ১৯ রান স্কোরকার্ডে যোগ করে বাংলাদেশ।

তৃতীয় ওভারে স্পিনার মুজিব উর রহমানকে বাউন্ডারি হাঁকিয়ে শুরু করেন লিটন। চতুর্থ ওভারে দেখেশুনে খেলেন ফারুকীকে। পঞ্চম ওভারে মুজিবের বলেই প্রথম ছক্কা হাঁকান আফিফ।

Reneta

পাওয়ার প্লেতে বোলারদের দুর্দশা দেখে আফগান অধিনায়ক রশিদ খান নিজেই বলে আসেন ষষ্ঠ ওভারে। কোনো সুখবর আনতে পারেননি।

এরআগে, হোয়াইটওয়াশের মিশনে নেমে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান টসে জিতে আফগানিস্তানকে আগে ব্যাটে পাঠান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে খেলা ১৭ ওভারে নামিয়ে এনে আফগানদের সংগ্রহ দাঁড়ায় ১১৬। বৃষ্টি আইনে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১১৯ রান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানআফিফওমরজাইটি-টুয়েন্টি সিরিজ-২০২৩তাসকিনবাংলাদেশবাংলাদেশ ক্রিকেটরশিদলিড স্পোর্টসসাকিবসিলেটহাসান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নৌবাহিনীর প্রধান হলেন রিয়ার এডমিরাল এম নাজমুল হাসান

পরবর্তী

৫০ জন যাত্রী নিয়ে সদরঘাটের অদূরে ওয়াটার বাস ডুবি

পরবর্তী
Water bus sinking near Sadarghat with passengers onboard at night. Channel i News - চ্যানেল আই নিউজ

৫০ জন যাত্রী নিয়ে সদরঘাটের অদূরে ওয়াটার বাস ডুবি

চাল বিতরণ অনুষ্ঠানে একজন ব্যক্তি চালের প্যাকেট হাতে তুলে দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৩০ টাকা কেজি দরে টিসিবির চাল বিক্রি শুরু

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT