চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাসকিন-শরিফুল-তাইজুলকে নিয়ে হোয়াইটওয়াশ এড়ানোর মিশন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৩ অপরাহ্ণ ১১, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট মাঠে বাংলাদেশ ও শ্রীলঙ্কার খেলোয়াড়রা আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এক ম্যাচ বাকি থাকতেই আফগানিস্তানের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। নয় বছর পর ঘরের মাঠে হোয়াইটওয়াশ এড়ানো লক্ষ্যে তৃতীয় ম্যাচে নেমেছে টিম টাইগার্স। সফরকারী অধিনায়ক হাশমাতুল্লাহ শহিদী টস জিতে আগে বোলিংয়ে ডেকেছেন লিটন দাসের দলকে।

দুই পেসার নিয়ে ফিল্ডিংয়ে নেমেছেন টাইগার অধিনায়ক লিটন। একাদশের বাইরে আছেন আগের ম্যাচে খেলা তিন পেসার মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও ইবাদত হোসেন। শেষ ম্যাচের একাদশে এসেছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

চোটের কারণে দল থেকেই ছিটকে গেছেন দ্বিতীয় ওয়ানডেতে থাকা পেসার ইবাদত হোসেন। পায়ের পেশির চোটে মাঠের বাইরে থাকতে হবে দুই সপ্তাহ, খেলতে পারবেন না টি-টুয়েন্টি সিরিজেও। তার পরিবর্তে একাদশে তাসকিন। মোস্তাফিজ ও হাসান পেয়েছেন বিশ্রাম।

মঙ্গলবার দুপুর ২টায় বন্দরনগরী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা মাঠে গড়াচ্ছে। তিন ওয়ানডের সিরিজে প্রথম দুটি হেরে আগেই ট্রফি খুইয়েছে লাল-সবুজের দল। শেষ ম্যাচে জয় নিয়ে সিলেটে টি-টুয়েন্টি সিরিজের আগে ঘুরে দাঁড়ানোই সাকিব-লিটনদের লক্ষ্য।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম।

ট্যাগ: আফগানিস্তানটসটাইগাররাতৃতীয় ওয়ানডেবাংলাদেশবাংলাদেশ-আফগানিস্তানলিটনলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশে নির্বাচন: রাশিয়া-চীন-ইরানের সমালোচনার কড়া জবাব যুক্তরাষ্ট্রের

পরবর্তী

ভারতে সংবাদ পাঠ করলো কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপক

পরবর্তী
কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপক ভারতের সংবাদ পাঠ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে সংবাদ পাঠ করলো কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপক

বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

জিম্বাবুয়ের নিষেধাজ্ঞা উঠিয়ে নিলো ফিফা

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT