চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই সুপার ওভারের ম্যাচে শ্বাসরুদ্ধকর জয় সাউথ আফ্রিকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৭ অপরাহ্ন ১১, ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি বিশ্বকাপে লড়াইটা বেশ জমিয়েছিল সাউথ আফ্রিকা ও আফগানিস্তান। নাটকীয়তায় ভরপুর ম্যাচটির ভাগ্য নির্ধারণে হয়েছে দুটি সুপার। রহমানুল্লাহ গুরবাজ আফগানদের জয়ের আশা জোগালেও শেষ অবধি শ্বাসরুদ্ধকর জয় তুলে নিয়েছে প্রোটিয়ারা। দ্বিতীয় সুপার ওভারে ৪ রানে ব্যবধানে আফগানিস্তানকে হারিয়ে আসরে দ্বিতীয় জয় পেয়েছে এইডেন মার্করামের দল। টানা দুই ম্যাচে হার দেখেছে আফগানরা।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নামে সাউথ আফ্রিকা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৭ রান করে তারা। জবাবে নেমে ১৯.৪ ওভারে ১৮৭ রানে থামে আফগানদের ইনিংস। পরে দুই সুপারে গড়ায় ম্যাচের ভাগ্য। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে দ্বিতীয় দুই সুপার ওভারের ম্যাচ এটি, বিশ্বকাপে প্রথম। এর আগে দ্বিপাক্ষিক সিরিজে একবার ঘটেছিল এমন। ২০২৪ সালে সেবার দুই সুপার ওভারের ম্যাচে আফগানিস্তানকে হারায় ভারত।

প্রোটিয়াদের দেয়া ১৮৮ রানের লক্ষ্যে জয়ের পথে থাকলেও ১১ রানে ৩ উইকেট হারিয়ে প্রায় ছিটকে যায় আফগানরা। তবে শেষ ওভারে নুর আহমেদ আফগানিস্তানকে ম্যাচে ফেরান। কাগিসো রাবাদার ওভারটিতে আফগানদের লাগতো ১৩ রান। প্রথম দুই ডেলিভারিতে নো ও ওয়াইড দিয়ে বসেন প্রোটিয়া পেসার। প্রথম বল অবশ্য ডট করেন। দ্বিতীয় বলেই নুর ছক্কা হাঁকান। তৃতীয় বলে ফের ডট আদায় করেন রাবাদা। সমীকরণ দাঁড়ায় ৩ বলে ৫ রান। পরের ডেলিভারি আবার নো করেন প্রোটিয়া পেসার। এ ডেলিভারিতে নুর আদায় করেন আরও ২ রান। এরপর সমীকরণ দাঁড়ায় ৩ বলে ২ রান। চতুর্থ বলে দৌড়ে দুই রান নিতে গিয়ে রানআউট হয়ে যান ফজল হক ফারুকি। তাতে আফগানিস্তানের ইনিংস থামে ১৮৭ রানে।

খেলা সুপার ওভারে গড়ায়। আগে ব্যাটে নামা আফগানিস্তানের দুই ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ ও আজমতউল্লাহ ওমরজাই ১৭ রান আদায় করেন। লুনগি এনগিদির বলে দুটি চার ও ১টি ছক্কা হাঁকান ওমরজাই। ১৮ রানের লক্ষ্যে নেমে ফজল হক ফারুকির প্রথম বলে সিঙ্গেল নেন ডেভিড মিলার। দ্বিতীয় বলে ছক্কা হাঁকান ডেওয়াল্ড ব্রেভিস। তৃতীয় বলে ব্রেভিস ক্যাচ দেন গুরবাজের হাতে। চতুর্থ বলে ত্রিস্তান স্টাভস ৪ মারেন। পঞ্চম বলে ডট আদায় করে নেন ফারুকি। শেষ বলে ছক্কায় হাঁকিয়ে রান সমতায় পৌঁছান স্টাভস।

খেলা দ্বিতীয় সুপার ওভারে গড়ায়। ত্রিস্তান স্টাভস ও ডেভিড মিলার মিলে আজমতউল্লাহ ওমরজাইয়ের ওভারটিতে ২৩ রান আদায় করেন। ২৪ রানের লক্ষ্যে নেমে কেশব মহারাজের প্রথম বলে কোনো রান নিতে পারেননি মোহাম্মদ নবী। দ্বিতীয় বলে নবী আউট হন। সমীকরণ দাঁড়ায় ৪ বলে ২৪ রান। মহারাজের পরের তিন বলেই ছক্কা হাঁকান গুরবাজ। শেষ বল করতে আসে ওয়াইড দেন প্রোটিয়া স্পিনার। শেষ বলে আফগানদের লাগতো ৫ রান। তবে গুরবাজ ক্যাচ আউট হলে সাউথ আফ্রিকা সুপার ওভারে জয় তুলে নেয়।

এর আগে ব্যাটে নেমে প্রোটিয়া ব্যাটারদের মধ্যে রায়ান রিকেলটন ৫ চার ও ৪ ছক্কায় ২৮ বলে ৬১ রান করেন। ৫ চার ও ৩ ছক্কায় ৪১ বলে ৫৯ রান করেন কুইন্টন ডি কক। এছাড়া ব্রেভিস ২৩ রান, মিলার ২০ রান এবং মার্কো জানসেন ১৬ রান করেন।

Reneta

আফগান বোলারদের মধ্যে ওমরজাই ৩ উইকেট এবং রশিদ খান ২ উইকেট নেন।

জবাবে নেমে গুরবাজ ৪টি চার ও ৭ ছক্কায় ৪২ বলে ৮৪ রান করেন। এছাড়া ওমরজাই ২২, রশিদ ২০, নুর ১৫ রান করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানটি-টুয়েন্টি বিশ্বকাপদুই সুপার ওভারলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বৈচিত্র্য হলো গণতান্ত্রিক সমাজের সৌন্দর্য’

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান চুক্তি করার জন্য আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: ট্রাম্প

এপ্রিল ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় দরবারে হামলা ও পীর হত্যার ঘটনায় ১৯ জন শনাক্ত

এপ্রিল ১৩, ২০২৬

বিতর্ক এড়াতে আগেই ফেডারেশন কাপের ফাইনাল ভেন্যু চূড়ান্ত

এপ্রিল ১৩, ২০২৬

বিসিক-বাংলা একাডেমির যৌথ আয়োজনে বৈশাখী মেলা, চলবে সাত দিন

এপ্রিল ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT