চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ আফ্রিকার বিপক্ষে খেলা চ্যালেঞ্জিং

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৭ অপরাহ্ণ ০৯, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার প্রেস কনফারেন্সে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে ইংল্যান্ডের পর পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়েছে আফগানিস্তান। শক্তিশালী অস্ট্রেলিয়াকে প্রায় হারিয়ে দিয়েছিল হাসমতউল্লাহ শহিদীর দল। কিন্তু অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের অতি মানবীয় ইনিংস এবং অধিনায়ক প্যাট কামিন্সের অসাধারণ প্রতিরোধে তিন উইকেটে হেরে বসে দলটি। আফগানরা গ্রুপপর্বের শেষ ম্যাচটি খেলতে নামছে আসরের অন্যতম ফেভারিট সাউথ আফ্রিকার বিপক্ষে। তবে তাদের সাথে খেলা চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন আফগান অধিনায়ক শহিদী।

শুক্রবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে প্রোটিয়া ও আফগানদের লড়াই। ম্যাচের আগেরদিন আফগানদের হয়ে সংবাদ সম্মেলনে এসেছেন হাসমতউল্লাহ শহিদী। সেখানে প্রোটিয়াদের চ্যালেঞ্জিং দল হিসেবে মন্তব্য করেছেন আফগান ব্যাটার।

‘আমি জানি তারা ভালো দল এবং তারা মানসম্পন্ন ক্রিকেট খেলে। কিন্তু এই বিশ্বকাপে আসা প্রতিটি দলই আপনার জন্য চ্যালেঞ্জ। আর প্রতিটি খেলাও বড় চ্যালেঞ্জ। বিশ্বকাপে আসার মতো দলগুলোর জন্য বিশ্বকাপ খেলা সহজ নয়। সুতরাং, আগামীকাল আমরা অন্যতম চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি।’

Banglabid

‘আমরা আটটি দলের মুখোমুখি হয়েছি। দল হিসেবে এটাও আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল। আগামীকাল সাউথ আফ্রিকা, এটা আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে। তারা একটি ভাল দল, তাদের একটি ভাল ব্যাটিং লাইনআপ রয়েছে এবং তাদের বোলিং আক্রমণও বেশ শক্তিশালী।’

আট ম্যাচে ছয় জয়ে ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে সাউথ আফ্রিকা। সেমিতে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। অন্যদিকে সমান ম্যাচে চার জয়ে আট পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে আফগানরা। প্রোটিয়াদের বিপক্ষে বড় জয় পেলে সেমিতে যাওয়ার সুযোগ থাকবে তাদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াআফগানিস্তানআহমেদাবাদইংল্যান্ডওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডলিড স্পোর্টসশহিদীসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

এক বছরে ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ দশমিক ২৪ শতাংশ

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ সন্ধ্যায়

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সমকামিতা নিয়ে বাংলাদেশের আইনে যা জানা গেল

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মেট্রোরেলের নিরাপত্তা ঝুঁকি এড়াতে কেনা হচ্ছে আরও ২২ বিয়ারিং প্যাড

আগস্ট ১৩, ২০২৬

আজ জানা যাবে কে হচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT