চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪ বছর পর আন্তর্জাতিক মঞ্চে আফগান নারী ফুটবল দল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৩ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
আফগান নারী ফুটবল

আফগান নারী ফুটবল

২০২১ সালে তালেবান সরকার ক্ষমতা গ্রহণের পরপরই আফগানিস্তানে নারীদের খেলাধুলা নিষিদ্ধ করা হয়েছে। যার ফলে খেলোয়াড়রা নিপীড়নের ভয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। দেশের বাইরে থাকা ফুটবলাররা এবার আত্মপ্রকাশ করেছে আফগান উইমেন ইউনাইটেড নামে। রোববার আফ্রিকার দল চাদের বিপক্ষে প্রায় ৪ বছর পর আন্তর্জাতিক ম্যাচ খেলেছে তারা।

রোববার মরক্কোতে ফিফা আয়োজিত এক টুর্নামেন্টে চাদের কাছে আফগান উইমেন ইউনাইটেড দল ৬-১ গোলে হেরেছে।  ম্যাচ হারলেও আফগান খেলোয়াড়দের জন্য ম্যাচটি একটি জয়ের প্রতীক। কারণ লম্বা সময় পর মাঠে নামতে পেরেছে তারা।

চার দলের ফিফা ইউনিটস উইমেন্স সিরিজ টুর্নামেন্টে ফিফার সাথে পরামর্শের পর দলটি তাদের অফিসিয়াল নাম হিসেবে আফগান উইমেন ইউনাইটেড বেছে নেয়। চাদ ও আফগানদের পাশপাশি তিউনিসিয়া এবং লিবিয়াও রয়েছে টুর্নামেন্টে।

তালেবানদের ক্ষমতা দখলের আগে, আফগানিস্তানে ২৫ জন মহিলা খেলোয়াড় চুক্তিবদ্ধ ছিলেন। যাদের বেশিরভাগই এখন অস্ট্রেলিয়ায় থাকেন।

তাদের জাতীয় মহিলা দল শেষবার ২০২১ সালে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল, যেখানে তারা কাতারের কাছে ৫-০ গোলে হেরেছিল। এ বছর মে মাসে, বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা আফগানদের মহিলা শরণার্থী দল গঠনের অনুমোদন দেয়। দলটির কোচ হিসেবে স্কটল্যান্ডের পলিন হ্যামিলকে মনোনীত করা হয়েছে।

ম্যাচের আগে আফগান অধিনায়ক ফাতিমা হায়দারি বলেছেন, ‘একজন নারী হিসেবে আমাদের যা প্রাপ্য তা পেতে এত বছর লেগে গেছে। এত চেষ্টা করার পর এটাই চেয়েছিলাম। খেলা এবং আমাদের দেশের প্রতিনিধিত্ব করার অধিকার আমাদেরই। আমরা গভীরভাবে কৃতজ্ঞ যে, ফিফা আমাদের মেয়েদের সক্ষমতা উপস্থাপন করার সুযোগ দিয়েছে।’

আফগান উইমেন ইউনাইটেডের অধিনায়ক ফাতেমা হায়দারি
Reneta

টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু আফগানিস্তান দলকে আরব আমিরাত প্রবেশের অনুমতি না দেওয়ায় গত সপ্তাহে মরক্কোতে টুর্নামেন্টটি স্থানান্তরিত করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানচাঁদফাতিমাফিফামরক্কোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যেভাবে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর

জুন ১৪, ২০২৬

শরিফুলের ৬ উইকেটে রোমাঞ্চ, হোয়াইটওয়াশ হল না

জুন ১৪, ২০২৬

প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের ‘অসম্মতি’

জুন ১৪, ২০২৬

মরক্কোর হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

জুন ১৪, ২০২৬
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে কড়া পাহারায় বিজিবি

পুশইন ঠেকাতে ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT