চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের হামলায় নিহত ৩ ক্রিকেটারের ছবি-পরিচয় জানাল আফগান বোর্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৮ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
নিহত তিন ক্রিকেটারের ছবি, পাকিস্তানের হামলায় নিহত. Channel i News - চ্যানেল আই নিউজ

যুদ্ধ বিরতির পরেও পাকিস্তানের অতর্কিত বিমান হামলায় আফগানিস্তানের তিন স্থানীয় ক্রিকেটার প্রাণ হারিয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। দেশটির দাবি, শুক্রবারের হামলায় তিন ক্রিকেটারসহ আরো পাঁচ জন বেসামরিক নাগরিক মারা গেছেন। আহত আরো সাত জন।

পাকতিকা প্রদেশের হামলায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। নিহত তিন ক্রিকেটারের পরিচয় প্রকাশ করেছে এসিবি।

নিহত তিন ক্রিকেটার হলেন কাবির, সিবগাতুল্লাহ ও হারুন। তারা সবাই পাকতিকা প্রদেশের বাসিন্দা। প্রদেশটির রাজধানী শারানায় তারা একটি প্রীতি ম্যাচে অংশ নিতে গিয়েছিলেন। খেলা শেষে নিজ গ্রামে ফেরার পর এই বর্বর হামলার শিকার হন।

Banglabid

আফগান ক্রিকেট বোর্ড বিবৃতিতে বলেছে, ‘উরগনের শহীদ ক্রিকেটারদের মর্মান্তিক মৃত্যু দেশের ক্রীড়াঙ্গন, ক্রীড়াবিদ ও ক্রিকেট পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি। এসিবি শহীদদের পরিবার ও প্রদেশটির সকল জনগণের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করছে।’

হামলার প্রেক্ষিতে আফগান ক্রিকেট বোর্ড জানিয়েছে, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে নভেম্বরে হতে চলা ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ খেলবে না তারা। আফগান ক্রিকেট বোর্ডের দাবি, সিদ্ধান্তটি আফগানিস্তানের জাতীয় মর্যাদা, মানবিকতা ও ক্রীড়াঙ্গনের নৈতিক মূল্যবোধ রক্ষার এক প্রতীক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানআফগানিস্তান ক্রিকেট বোর্ডপাকতিকা প্রদেশপাকিস্তানপাকিস্তানের বিমান হামলালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কিংবদন্তী আইয়ুব বাচ্চুকে ছাড়া সাত বছর

পরবর্তী

৪ পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ, অঙ্কনের অভিষেক

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটার অঙ্কন ব্যাট হাতে স্টেডিয়ামে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

৪ পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ, অঙ্কনের অভিষেক

অবৈধ জুয়া ও পর্নোগ্রাফি বিজ্ঞাপন প্রচার বন্ধের জন্য সতর্কতা চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

জুয়া-পর্নোগ্রাফি বিজ্ঞাপন প্রচার করলে ব্লক হবে ওয়েবসাইট

সর্বশেষ

গণপতি চক্রবর্তী, স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে প্রার্থী চক্রবর্তী ও ছেলে প্রীয়ম চক্রবর্তী এক ফ্রেমে বন্দি সেই সুখের দিনগুলো এখন শুধুই স্মৃতি

রংপুরে সন্তান স্ত্রীসহ শিক্ষক হত্যা: কেন বারবার বদলে যায় তদন্তের গল্প

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

আগস্ট ২৩, ২০২৬

রাষ্ট্রপতিকে চীনের উষ্ণ অভিনন্দন

আগস্ট ২৩, ২০২৬

শাকিবকে নিয়েই অবশেষে ফিরছে ‘অপারেশন অগ্নিপথ’

আগস্ট ২৩, ২০২৬

জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করল ব্রাজিলের প্রতিনিধি দল

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT