চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোমা বিস্ফোরণে তালেবান গভর্নর নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৭ অপরাহ্ণ ০৯, মার্চ ২০২৩
আন্তর্জাতিক
A A

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বলখ প্রদেশের তালেবান গভর্নর নিজ কার্যালয়ে বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন। ২০২১ সালে তালেবান আফগানিস্তানের  ক্ষমতায় ফিরে আসার পর থেকে নিহত হওয়া সবচেয়ে শীর্ষ কর্মকর্তা হলেন মোহাম্মদ দাউদ মুজাম্মিল।

তালেবান ক্ষমতায় আসার পর থেকেই আফগানিস্তানে সহিংসতা কমে গেলেও এসময় তালেবানপন্থী বিশিষ্ট ব্যক্তি এবং অন্যান্য টার্গেটে একের পর এক হামলার ঘটনা ঘটছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবারের বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়। তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

তবে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ টুইটারে বলেছেন, তালেবান গভর্নর ইসলামের শত্রুদের দ্বারা চালানো বিস্ফোরণে শহীদ হয়েছেন। এ বিষয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি।

বোমা বিষ্ফোরণে নিহত তালেবান গভর্নর দাউদ মুজাম্মিল এর আগে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের গভর্নর হিসাবে দায়িত্ব পালন করেন। সেসময় তিনি ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্ব দিয়েছিলেন বলে জানা যায়। গত অক্টোবরে তাকে বলখ প্রদেশের গভর্নর হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, এ হামলায় অন্তত আরও একজন নিহত হয়েছে। এছাড়াও আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। একটি অসমর্থিত প্রতিবেদনে বলা হয়েছে, এটি একটি আত্মঘাতী হামলা ছিল।

Reneta

বলখের প্রাদেশিক রাজধানী মাজার-ই শরীফে আট বিদ্রোহী ও অপহরণকারীকে তালেবান  হত্যা করেছে বলে তালেবান কর্তৃপক্ষের দাবির একদিন পর এই বোমা বিষ্ফোরণের ঘটনা ঘটল। তবে এই বিষ্ফোরণের পেছনে কোন “বিদ্রোহী” গোষ্ঠী জড়িত সে ব্যপারে তালেবান  স্পষ্ট করে কিছু বলেনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফগানিস্তানতালেবানবোমা বিষ্ফোরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে নামছে বাংলাদেশ

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে আন্তর্জাতিক নৃত্য দিবসে বর্ণাঢ্য নৃত্য উৎসব ২৯ এপ্রিল

এপ্রিল ২৮, ২০২৬

নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত যুবক শীর্ষ সন্ত্রাসী টিটন

এপ্রিল ২৮, ২০২৬

“মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না”-সংসদে ফজলুর রহমান

এপ্রিল ২৮, ২০২৬

পারমাণবিক যুগে বাংলাদেশ: রূপপুরের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT