ক্রিকেট

১২০ বলে বাংলাদেশ করল ১২৭ রান

লড়লেন কেবল মোসাদ্দেক

বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, বিপক্ষের উইকেটের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, বিপক্ষের উইকেটের সামনে একটি ক্রিকেট ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

শুরুর ৪ ব্যাটারের মধ্যে দুই ডিজিট ছুঁতে পারলেন কেবল সাকিব আল হাসান। অধিনায়ক অবশ্য টিকতে পারেননি বেশিক্ষণ। ৯ বলে ১১ রান করে ফেরার পর মুশফিকুর রহিমও আউট। ৬.২ ওভারে তখন ৪ উইকেটে সংগ্রহ মোটে ২৮ রান। পাওয়ার প্লে’তে আরও একবার ব্যর্থ বাংলাদেশকে পথ দেখান মোসাদ্দেক হোসেন সৈকত।

৩১ বলে ৪৮ রানের অপরাজিত ইনিংস খেলে মোসাদ্দেক এনে দিয়েছেন মাঝারি পুঁজি। শারজায় এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং শক্তির আফগানিস্তানের বিপক্ষে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৭ রান তুলেছে বাংলাদেশ।

মাহমুদউল্লাহ রিয়াদ ২৭ বলে ২৫, শেখ মেহেদী ১২ বলে ১৪ ও আফিফ হোসেন ১৫ বলে করেছেন ১২ রান।

শুরুর ৩ উইকেট নিয়ে বাংলাদেশের রানের চাকা থামিয়ে দেন মুজিব উর রহমান। পরে রশিদ খানকে সামলাতেও বেগ পেতে হয়। বিশ্বসেরা লেগ স্পিনারও নেন ৩ উইকেট।

বিষয়:আফগানিস্তান এশিয়া কাপ ২০২২ বাংলাদেশ মাহমুদউল্লাহ রিয়াদ মুজিব মুশফিকুর রহিম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…