চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চমক রেখে এশিয়া কাপের দল দিল আফগানিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৬ পূর্বাহ্ণ ২৪, আগস্ট ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
অফগানিস্তান ক্রিকেট দল এশিয়া কাপের জন্য প্রস্তুত ও উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তান ক্রিকেট দল

সংযুক্ত আরব আমিরাতে গড়াতে চলা এশিয়া কাপ টি-টুয়েন্টির জন্য দল দিয়েছে আফগানিস্তান। রশিদ খানের নেতৃত্বাধীন দলে ফিরেছেন টপঅর্ডার ব্যাটার ইব্রাহিম জাদরান, অলরাউন্ডার শরফুউদ্দিন আশরাফ এবং রহস্যময় স্পিনার আল্লা মোহাম্মদ গজানফার।

রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে আসন্ন টুর্নামেন্টের জন্য ১৭ সদস্যের দল জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। সবশেষ জিম্বাবুয়ে সিরিজের দল থেকে বাদ পড়েছেন হযরতউল্লাহ জাজাই, জুবাইদ আকবরি ও নাঙ্গেলিয়া খারোতে। অবশ্য খারোতেকে রিজার্ভ দলে রাখা হয়েছে।

চলতি বছর এখনও কোনো টি-টুয়েন্টি খেলেনি দলটি। গত বছর ডিসেম্বরে হারারেত জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজ ছিল তাদের সর্বশেষ টি-টুয়েন্টি। সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল দলটি।

এশিয়া কাপে ‘বি’ গ্রুপে আফগানিস্তান। গ্রুপে বাংলাদেশের পাশাপাশি অন্য দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও হংকং। ৯ সেপ্টেম্বর আবুধাবিতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু হবে তাদের। একই ভেন্যুতে ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ এবং ১৮ সেপ্টেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা।

এশিয়া কাপে আফগানিস্তান দল: রশিদ খান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, দারবিশ রাসুলি, সেদিকউল্লাহ অটল, আজমতউল্লাহ ওমরজাই, করিম জানাত, মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব, শরফুউদ্দিন আশরাফ, মোহাম্মদ ইসহাক, মুজিব উর রহমান, আল্লা মোহাম্মদ গজানফার, নূর আহমেদ, ফরিদ হক উল্লাহ, নবীন হাসান ও ফারুক আহমেদ।
রিজার্ভ: ওয়াফিউল্লাহ তারাখিল, নাঙ্গেলিয়া খারোতে ও আবদুল্লাহ আহমদজাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানআবুধাবিএশিয়া কাপএসিবিরশিদ খানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হলো জুলাই স্মৃতি জাদুঘর

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে নদীদূষণকারী শিল্পপ্রতিষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের অভিযান

আগস্ট ৬, ২০২৬

উজানের ঢল ও ভারী বৃষ্টিতে তিন বিভাগে বন্যার শঙ্কা

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

অন্য প্রতিষ্ঠানের সিস্টেমে এআই মডেলের অনুপ্রবেশ

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

লিসবনে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT