ক্রিকেট

সাকিবের ১০০’তে ফিরলেন নাঈম-সাইফউদ্দিন-মুশফিক

আফগানদের বিপক্ষে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান ১০০ রানে ফিরেছেন, নাঈম-সাইফউদ্দিন-মুশফিকের সঙ্গে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের পর বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে ১০০তম আন্তর্জাতিক টি-টুয়েন্টি খেলতে নেমেছেন সাকিব আল হাসান। মাইলফলকের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিং নিয়েছেন টাইগার অধিনায়ক।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মোহাম্মদ নবীদের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টাইগারদের এবারের এশিয়া কাপ মিশন। গ্রুপপর্বের প্রথম পরীক্ষায় দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও বিশ্রাম শেষে একাদশে ফিরেছেন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম।

২০ ওভারের ক্রিকেটে অন্যরকম ‘সেঞ্চুরি’র দিনে সাকিব এই ম্যাচ দিয়ে অধিনায়কত্বে ফিরলেন।

ওপেনিংয়ে এনামুল হক বিজয় ও নাঈম শেখের উপর ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট। সাকিব, মুশফিক, রিয়াদ ও সহ-অধিনায়ক আফিফ হোসেন মিডল অর্ডারে প্রতিনিধিত্ব করবেন।

পেস আক্রমণে মোস্তাফিজুর রহমানের সঙ্গে আছেন তাসকিন আহমেদ। চোট কাটিয়ে দীর্ঘ সময় পর জাতীয় দলে ফিরেছেন অলরাউন্ডার সাইফউদ্দিন। স্পিনে অধিনায়ক সাকিবের সঙ্গে হাত ঘোরাবেন মোসাদ্দেক-শেখ মেহেদী।

আফগানিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টিতে এপর্যন্ত ৩ ম্যাচ জিতেছে বাংলাদেশ। মুখোমুখি দেখার ৫ ম্যাচ জিতে এ সংস্করণে এগিয়ে আছে আফগানরা। আসরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে সুপার ফোরের পথে এগিয়ে রশিদ-নবীর দল।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, নাঈম শেখ, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

বিষয়:আফগানিস্তান এশিয়া কাপ ২০২২ বাংলাদেশ মুশফিকুর রহিম সাকিব আল হাসান সাব্বির

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…