চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিষেধাজ্ঞামুক্ত হয়ে আফগানদের জার্সিতে খেললেন ফারুকী-নাভিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৭ অপরাহ্ণ ৩০, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

আফগানিস্তানের দুই পেসার ফজল হক ফারুকী ও নাভিন উল হক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ খেলতে চাওয়ায় নিষেধাজ্ঞায় পড়েন। তবে আবার তাদের দেশের প্রতিনিধিত্ব করার দৃঢ় ইচ্ছা প্রকাশ করায় তাদের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

নিষেধাজ্ঞামুক্ত হওয়ার পরই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে শুক্রবার মাঠে নামেন ফারুকী ও নাভিন। বল হাতে তারা উইকেটের দেখা পান। ৪ ওভারে ১৯ রান দিয়ে ২ উইকেট নেন ফারুকী, ২৫ রান দিয়ে একটি উইকেট নেন নাভিন।

শারজাহতে প্রথম ম্যাচে আফগানরা ৭২ রানের জয় পায়। আগে ব্যাট করা সফরকারীরা ৩ উইকেটে ২০৩ রান তোলে। সেঞ্চুরি হাঁকানো রহমানউল্লাহ গুরবাজ ৭টি করে চার ও ছক্কায় ৫২ বলে ১০০ রান করেন। ভারপ্রাপ্ত অধিনায়ক ইব্রাহিম জাদরান করেন ৪৩ বলে ৫৯ রান। আরব আমিরাত ৪ উইকেটে ১৩১ রানে থামে।

ম্যাচ শুরুর আগে বিবৃতিতে এসিবি জানায়, ফাস্ট বোলার ফজল হক ফারুকী এবং নাবীন উল হক সম্প্রতি বার্ষিক কেন্দ্রীয় চুক্তি থেকে বেরিয়ে আসাতে চাওয়ার জন্য নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছিলেন, তাদেরও দলে যুক্ত করা হয়েছে। তারা এসিবির সাথে যোগাযোগ করেছে আবারো দেশের প্রতিনিধিত্ব করার দৃঢ় ইচ্ছা প্রদর্শন করেছে। তাই পূর্বে কমিটির দেয়া তাদের বিরুদ্ধে আরোপিত শাস্তিমূলক ব্যবস্থার বিষয়ে তারা সিদ্ধান্ত পুনর্বিবেচনা অনুরোধ জানিয়েছে।

এসিবিকে ঘনিষ্ঠভাবে সহযোগিতা এবং দেশের হয়ে খেলার প্রতিশ্রুতি অব্যাহত রাখার জন্য তাদের আগ্রহের বিষয়ে প্রশংসা করেছে। যদিও বোর্ড বিষয়টি কেন্দ্রীয় চুক্তিতে থাকতে না চাওয়ার বিষয়ে নিযুক্ত কমিটিকে পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনার নির্দেশ দিয়েছে। খেলোয়াড়দের অনুরোধ পুঙ্খানুপুঙ্খভাবে মূল্যায়নের পরে বোর্ডের কাছে কমিটি তাদের পর্যবেক্ষণ করে সমাধানের জন্য আহ্বান জানাবে।

এদিকে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ খেলতে চাওয়ায় নিষেধাজ্ঞায় পড়া আফগানিস্তানের অভিজ্ঞ স্পিনার মুজিব উর রহমানকে নিয়ে এসিবি কিছুই জানায়নি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানএসিবিনাভিনফারুকীলিড স্পোর্টসসংযুক্ত আরব আমিরাত
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT