চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টি বিশ্বকাপের পর আফগানিস্তানের দায়িত্ব ছাড়বেন ট্রট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৯ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
অফিসিয়াল ট্রেনার রাসেল ডমিঙ্গো বোর্ডের সামনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে টি-টুয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর গড়াবে ভারত ও শ্রীলঙ্কায়। এ আসরে দায়িত্ব পালন করে আফগানিস্তানের হেড কোচের দায়িত্ব ছেড়ে দেবেন ইংলিশ কোচ জনাথন ট্রট। সোমবার ট্রটের সাথে সম্পর্কের ইতি টানার ঘোষণা দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

ট্রটের সাথে সম্পর্কের ইতি টানা নিয়ে এসিবি বিবৃতিতে জানিয়েছে, ‘এসিবি স্বীকার করে যে, কোচিংয়ে পরিবর্তন বিশ্বব্যাপী ক্রিকেট আন্তঃকৌশলের স্বাভাবিক অংশ। দলগুলো যেমন বিকশিত হয়, তেমনি তাদের নেতৃত্ব এবং কৌশলগত চাহিদাও বিকশিত হয়।’

‘কোন দল চিরকাল এক কোচের অধীনে থাকে না। এই পরিবর্তন আফগানিস্তানের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা, কারণ বোর্ড দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকে এগিয়ে চলেছে। জাতীয় দলের অগ্রসরের পরবর্তী পর্যায়ে এসিবির দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আফগানিস্তানের দায়িত্ব ছাড়া নিয়ে ট্রট জানিয়েছেন, ‘আফগানিস্তান জাতীয় দলের সঙ্গে কাজ করা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার ছিল। তাদের আবেগ, দৃঢ়তা এবং সাফল্যের ক্ষুধা প্রত্যক্ষ করা অনুপ্রেরণাদায়ক। আমরা একসঙ্গে যা অর্জন করেছি, তাতে আমি গর্বিত, এবং আমি সবসময় আফগান ক্রিকেটের সমর্থক হয়ে থাকব।’

ইংলিশ সাবেক ব্যাটার জনাথন ট্রট ২০২২ সালের জুলাই মাসে আফগানিস্তান জাতীয় দলের কোচের দায়িত্ব শুরু করেন। প্রাথমিকভাবে তার মেয়াদ ছিল ১৮ মাস। পরে ২০২৪ সালে আরও এক বছর বৃদ্ধি করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানইংল্যান্ডএসিবিট্রটভারতলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

আগস্ট ৬, ২০২৬

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

আগস্ট ৬, ২০২৬

এক্সক্লুসিভ পেমেন্ট ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ ‘৮.৮ গ্রেট ৮ সেল’

আগস্ট ৬, ২০২৬

মেয়েদের এশিয়া কাপ টি-টুয়েন্টির সূচি চূড়ান্ত

আগস্ট ৬, ২০২৬

জেএফএ ওমেন’স ফুটবলের ফাইনাল রাউন্ড শুরু শুক্রবার

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT