চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের বিভিন্ন জেলায় উদযাপিত হল ‘এএফসি গ্রাসরুটস ফুটবল ডে ২০২৬’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৫ অপরাহ্ণ ২৩, মে ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)-এর উদ্যোগে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজনে দেশের পাচটি স্থানে উদযাপিত হয়েছে ‘এএফসি গ্রাসরুটস ফুটবল ডে ২০২৬’ ও ‘ওয়ার্ল্ড ফুটবল ডে ২০২৬’। শনিবার দিনব্যাপী আয়োজনে শিশু-কিশোরদের অংশগ্রহণে ফুটবল কার্যক্রম, প্রদর্শনী ম্যাচ এবং উৎসবমুখর নানা আয়োজন অনুষ্ঠিত হয়।

যশোরের শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদের স্পিকার বীর বিক্রম হাফিজ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি এবং শামস-উল-হুদা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী, বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা এবং পাকিস্তানের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যাটাশে জেইন আজিজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

একই দিনে ফেনীর দাগনভূঞায় আয়োজিত এএফসি গ্রাসরুটস ফুটবল ডে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাদুল আলম, সাবেক ফুটবলার এবং স্থানীয় ক্রীড়া সংগঠকবৃন্দ।

ঢাকার মিরপুর সিটি ক্লাবে অনুষ্ঠিত গ্রাসরুটস ফুটবল ডে আয়োজনে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক, বাংলাদেশে নিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত লাল্লা বৌথাইনা এল কেরদৌদি এল কৌলালি এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম।

অন্যদিকে কুড়িগ্রামে অনুষ্ঠিত এএফসি গ্রাসরুটস ফুটবল ডে আয়োজনে উপস্থিত ছিলেন কাসেম ফাউন্ডেশনের চেয়ারম্যান তাসভিরুল ইসলাম, বাফুফে ডেভেলপমেন্ট কমিটির সদস্য এবং বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-১৭ দলের ম্যানেজার সামিদ কাসেম, কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শফিকুল ইসলাম বেবু এবং কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী।

Reneta

ঠাকুরগাঁও এ অনুষ্ঠিত এএফসি গ্রাসরুটস ফুটবল ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সেক্রেটারি পয়গাম আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জেলা লীগ কমিটির সদস্য শরিফুল ইসলাম শরীফ, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি, ঠাকুরগাঁও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য আবুনুর চৌধুরী, ফুটবল কোচ ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য জনাব আরাফাত আলী রনি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিশ্বাস করে, তৃণমূল পর্যায়ে ফুটবলের বিস্তার ও নতুন প্রজন্মকে ফুটবলের সঙ্গে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমিনুলএএফসি গ্রাসরুটস ফুটবল ডে ২০২৬তাবিথবাফুফেলিড স্পোর্টসহাফিজ উদ্দিন
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

জুলাই ২০, ২০২৬

ঢাবির সঙ্গে চ্যানেল আইয়ের সহযোগিতা চুক্তি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT