জনপদ

শ্রীমঙ্গলে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে ভিটামিন 'এ' ক্যাম্পেইন উপলক্ষে সভা অনুষ্ঠিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীমঙ্গলে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন বিষয়ক সভায় বক্তারা।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (২৭ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এড‌ভো‌কে‌সি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিনথিয়া তাসমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান।

সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল অফিসারগণ, এমটিইপিআই, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীগণ। অবহিতকরণ ও পরিকল্পনা সভা থেকে  জানা যায়, আগামীকাল ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

কোন শিশুকে কোন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবেন এ সর্ম্পকে বলা হয়, নীল রঙের ক্যাপসুল ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর জন্য। লাল রঙের ক্যাপসুল ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর জন্য। শিশুর বয়স অনুযায়ী স্বাস্থ্যকর্মী সঠিক ক্যাপসুলটি খাওয়াবেন।

সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। শ্রীমঙ্গল উপজেলার ইউনিয়ন পর্যায়ে মোট কেন্দ্র ২১২ টি। এসব কেন্দ্রে উপস্থিত থাকবেন ৪১৭ জন স্বেচ্ছাসেবক। পৌরসভায় মোট কেন্দ্র ৯ টি, স্বেচ্ছাসেবক ৫২ জন। লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়, ৬ মাস-১১ মাস ২৯ দিন বয়সী ৩৯৫৯ জন। ১২ মাস থে‌কে ৫৯ মাস ২৯ দিন বয়সী শিশু ৩২১৫০ জন এবং পৌরসভা পর্যায়ে মোট লক্ষ্যমাত্রা ৪০০০ জন।

বিষয়:উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…