বাংলাদেশ

চিরনিদ্রায় শায়িত উপদেষ্টা হাসান আরিফ

উপদেষ্টা হাসান আরিফের পোর্ট্রেট, বাংলার বিশিষ্ট ব্যক্তিত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

উপদেষ্টা হাসান আরিফের কালো-সাদা ছবি, তিনি একজন প্রখ্যাত ব্যক্তিত্ব।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের দাফন সম্পন্ন হয়েছে।

আজ (২৩ ডিসেম্বর) সোমবার সকাল সাড়ে দশটায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমানের কবরের পাশে হাসান আরিফকে দাফন করা হয়।

সেসময় সেখানে ছিলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও হাসান আরিফের পরিবারে সদস্যরা।

আজ বেসামরিক বিমান পরিবহন, পর্যটন ও ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা। বিশেষ দোয়া ও প্রার্থনারও আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, উপদেষ্টা এ এফ হাসান আরিফ গত ২০ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিষয়:দাফন হাসান আরিফ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…