তথ্য অধিকার আইন ঢেলে সাজানোর পরামর্শ

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে তথ্য অধিকার আইন ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান।
আজ (২৮ সেপ্টেম্বর) শনিবার সকালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে তথ্য কমিশনে আলোচনায় তিনি বলেন, তথ্য কমিশন আবারও যেন দলীয় লোক দায়িত্ব না পায়, সে বিষয়ে সচেতন হতে হবে।
এসময় আওয়ামী লীগ সরকার তথ্য কমিশনসহ অন্যান্য কমিশনকে দলীয় লোকদের পুনর্বাসন কেন্দ্র বানিয়েছিল বলে অভিযোগ করেন ডক্টর ইফতেখারুজ্জামান।
তথ্য অধিকার আইনের কিছু দুর্বলতা আছে উল্লেখ করে তিনি, আইনটিকে ঢেলে সাজানোর পরামর্শ দেন। এছাড়াও বাক স্বাধীনতা নিশ্চিতে তথ্য আইন বাস্তবায়নের ওপরও জোর দেন তিনি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






