চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তথ্য অধিকার আইন সংশোধন অন্তর্বর্তী সরকারের প্রহসন: তথ্য অধিকার ফোরাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৫ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তথ্য অধিকার আইন, ২০০৯ সংশোধনে জারি করা অধ্যাদেশকে বিদায়ী অন্তর্বর্তী সরকারের ‘প্রহসন’ বলে আখ্যা দিয়েছে তথ্য অধিকার ফোরাম। একইসঙ্গে দীর্ঘদিন ধরে প্রধান তথ্য কমিশনার ও কমিশনার নিয়োগ না দেওয়াকে নিন্দনীয় বলেও মন্তব্য করেছে সংগঠনটি।

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) তথ্য অধিকার ফোরামের আহ্বায়ক শাহীন আনামের সই করা এক বিবৃতিতে এসব কথা বলা হয়।

বিবৃতিতে বলা হয়, ২০২৬ সালের ৯ ফেব্রুয়ারি তথ্য অধিকার আইন সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ নং–৩০ রাষ্ট্রপতির অনুমোদন পেয়েছে। তবে এই সংশোধনের মাধ্যমে আইনের মূল চেতনার প্রতিফলন ঘটেনি।

বিবৃতিতে আরও বলা হয়, ধারাবাহিক তাগিদ সত্ত্বেও দীর্ঘ সময় ধরে প্রধান তথ্য কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগ না দেওয়ায় জনগণের অর্থে পরিচালিত তথ্য কমিশন কার্যত অকার্যকর হয়ে পড়েছে। এর ফলে অন্তর্বর্তী সরকারের আমলে তথ্য অধিকার আইন বাস্তবায়নে গুরুতর অনভিপ্রেত ও নিন্দনীয় বাধা সৃষ্টি হয়েছে।

তথ্য অধিকার ফোরাম জানায়, তারা তথ্য অধিকার আইন সংশোধনের জন্য ৩৭টি প্রস্তাব তৈরি করে ২০২৫ সালের ৬ মার্চ সংবাদ সম্মেলনের মাধ্যমে উপস্থাপন করে এবং একই দিনে প্রধান উপদেষ্টার কাছে তা পাঠায়। পরবর্তীতে জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশের আলোকে আইন পর্যালোচনা ও সংশোধন বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চাহিদার প্রেক্ষিতে পুনরায় মতামত দেওয়া হয়।

এছাড়া উপদেষ্টা পরিষদ কর্তৃক আইন সংশোধনের অধ্যাদেশ অনুমোদনের বিষয়টি জানতে পেরে ২০২৬ সালের ২৫ জানুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে জরুরি সংশোধনী অন্তর্ভুক্ত করার অনুরোধ জানানো হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

Reneta

সংগঠনটি জানায়, তথ্য অধিকার আইনের অন্তর্নিহিত চেতনার পূর্ণ বাস্তবায়নের জন্য ন্যূনতম কিছু সংশোধন প্রয়োজন, যা অধ্যাদেশে অন্তর্ভুক্ত হয়নি। এসবের মধ্যে রয়েছে তথ্যে নোট সিট অন্তর্ভুক্ত করা, কর্তৃপক্ষের আওতা বাড়িয়ে সরকারি চুক্তিবদ্ধ বেসরকারি প্রতিষ্ঠান ও নিবন্ধিত রাজনৈতিক দল অন্তর্ভুক্ত করা, এবং প্রধান তথ্য কমিশনার ও কমিশনারদের পদমর্যাদা, বেতন ও সুবিধা জাতীয় মানবাধিকার কমিশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা।

বিবৃতিতে আরও বলা হয়, জরিমানার ক্ষেত্রে আপিল কর্তৃপক্ষকে জবাবদিহির আওতায় আনার বিষয়টিও সংশোধনীতে প্রতিফলিত হয়নি।

এই বিবৃতিতে সংগঠনটির আহ্বায়ক শাহীন আনামের পাশাপাশি সহমত প্রকাশ করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) প্রতিষ্ঠাতা সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, নিজেরা করির কোঅর্ডিনেটর খুশী কবিরসহ নাগরিক সমাজের আরও কয়েকজন বিশিষ্ট প্রতিনিধি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অন্তবর্তী সরকারের প্রহসনতথ্য অধিকার আইনসংশোধন
শেয়ারTweetPin

সর্বশেষ

বাজার পরিস্থিতি: আবারও বেড়েছে সবজির দাম

মে ১৫, ২০২৬

ঢাকা মডেস্ট ফ্যাশন এক্সপো ২০২৬ উদ্বোধন

মে ১৫, ২০২৬

অন্তর্বর্তী সরকারের সময় প্রয়োজনীয় টিকা না দেওয়ায় হামের প্রাদুর্ভাব বেড়েছে মন্তব্য

মে ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কুমিল্লায় ব্যাপক প্রস্তুতি

মে ১৫, ২০২৬

তুরস্কের ভয়ঙ্কর ‘সিকিন ৯’ এখন বাংলাদেশে!

মে ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT