চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তেজগাঁও থেকে উত্তরা যেতে মহাখালী র‍্যাম্প ব্যবহারের পরামর্শ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫১ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
উত্তরা থেকে মহাখালী র‍্যাম্পে যানবাহনের চলাচল দেখাচ্ছে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তেজগাঁও-বিজয় সরণি লিংক রোডে যানবাহনের চাপ বেশি থাকলে মহাখালী বাস টার্মিনালের বিপরীতের র‍্যাম্প ব্যবহার করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে উত্তরা/এয়ারপোর্ট যাতায়াতের জন্য পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লক্ষ্য করা যাচ্ছে যে, ঢাকা দক্ষিণ ও পূর্ব এলাকা থেকে প্রায় সব যানবাহন তেজগাঁও/লাভ রোড ক্রসিং হয়ে বামে টার্ন নিয়ে তেজগাঁও-বিজয় সরণি লিংক রোডের রেল ওভারপাস সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্প দিয়ে এক্সপ্রেসওয়েতে উঠে এয়ারপোর্ট, কুড়িল, বনানী ইত্যাদি এলাকায় যাচ্ছেন। ফলে তেজগাঁও-বিজয় সরণি লিংক রোডে যানবাহনের ব্যাপক চাপ পড়ছে।

Banglabid

তেজগাঁও-লাভরোড হয়ে উত্তরাগামী সব যানবাহনের চালকদের জানানো যাচ্ছে যে, এখন থেকে প্রাইভেট কার, মাইক্রোবাস, বাসসহ সব যানবাহন এলিভেটেড এক্সপ্রেসওয়ের মহাখালী র‍্যাম্প ব্যবহার করে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে এয়ারপোর্ট-উত্তরার দিকে চলাচল করতে পারছে।

এমন পরিস্থিতিতে লাভ রোড ক্রসিং থেকে বাঁয়ের রাস্তায় (তেজগাঁও-বিজয় সরণি লিংক রোড) যদি যানবাহনের চাপ বেশি থাকে, তবে মহাখালী বাস টার্মিনালের বিপরীতের র‍্যাম্প ব্যবহার করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে উত্তরা/এয়ারপোর্ট যাতায়াতের জন্য পরামর্শ দেওয়া হলো। এই বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সবার সহযোগিতা কামনা করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণবিজ্ঞপ্তিডিএমপিতেজগাঁও থেকে উত্তরামহাখালী র‍্যাম্প ব্যবহারের পরামর্শ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT