‘সংবিধিবদ্ধ সতর্কীকরণের’ আওতায় সব ধরনের এন্টিবায়োটিক লাল মোড়কে বাজারজাত করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স-এএমআর’ নিয়ে ন্যাশনাল এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সার্ভিলেন্স ২০২৫-এর ফলাফল তুলে ধরে সংশ্লিষ্টরা বলছেন, অধিকাংশ এন্টিবায়োটিকের কার্যকারিতা ক্রমশ: কমছে কোন কোন ক্ষেত্রে একেবারেই কাজ করছে না। এন্টিবায়োটিক কাজ না করায় ঝুঁকিতে হাসপাতালের আইসিইউতে ভর্তি সংকটাপন্ন রোগীরা।







