চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় সিজন নিয়ে ফিরছে বিশ্বব্যাপী হইচই ফেলা দেয়া এই সিরিজ?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৯ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০২৫
বিনোদন
A A
অ্যাডোলেসেন্স’ ১৩ বছর বয়সী জেমি মিলার চরিত্রে ওয়েন কুপার

অ্যাডোলেসেন্স’ ১৩ বছর বয়সী জেমি মিলার চরিত্রে ওয়েন কুপার

গেল ১৩ মার্চ স্ট্রিমিংয়ের পর বিশ্বব্যাপী নেটফ্লিক্সে তুমুল সাড়া ফেলে দেয় ব্রিটিশ ওয়েব সিরিজ ‘অ্যাডোলেসেন্স’। মাত্র ৪ পর্বের এই লিমিটেড সিরিজটি যে বিশ্বব্যাপী এতোটা প্রভাব ফেলবে, তা নির্মাণের সময় ঘুণাক্ষরেও আঁচ করতে পারেনি এর নির্মাতা থেকে প্রযোজনা প্রতিষ্ঠানও!

নির্মাতা-প্রযোজকরা বিশ্বব্যাপী এই সিরিজটির আবেদন দেখে বিস্মিত হয়েছেন! বলছেন এটা ছিলো তাদের কল্পনাতীত! সেই ‘অ্যাডোলেসেন্স’ এখন দ্বিতীয় সিজনের সম্ভাবনা জাগিয়ে তুলেছে!

বিশেষ করে নেটফ্লিক্স ও হলিউড সুপারস্টার ব্র্যাট পিটের ‘প্ল্যান বি এন্টারটেইনমেন্ট’ এমনটাই চাইছেন বলে খবর। প্রথম সিজন মুক্তির পর থেকেই এটি নেটফ্লিক্সের ইংরেজি ভাষার শীর্ষ পাঁচে জায়গা করে নেয়, আর তখন থেকেই শুরু হয় আলোচনার ঝড়—কোথায় যাচ্ছে এই সিরিজের ভবিষ্যৎ? তা এখনো অনুমেয় নয়।

দর্শকরাই শুধু নন, ১৩ বছরের জেমি মিলার (অভিনয়ে ওউয়েন কুপার)–এর শীতল, ভীতিকর অপরাধ ও তার পরিণতি যেভাবে দেখানো হয়েছে, তাতে প্রযোজনা প্রতিষ্ঠানও স্পষ্টতই এর প্রভাব অনুভব করছে।

শেষ পর্বটি জেমির একটি শান্ত অথচ ধ্বংসাত্মক ফোন কল দিয়ে শেষ হয়, যেখানে সে শেষমেশ স্বীকার করে নেয়—সে-ই কেটিকে হত্যা করেছে। এই স্বীকারোক্তি একদিকে যেমন কাহিনির পরিসমাপ্তি টানে, অন্যদিকে রেখে যায় এক গভীর সামাজিক প্রশ্ন। এ যেন গল্পের শেষ নয়, বরং আরও কিছু শুরু হওয়ার সংকেত। বিশেষ করে নারীদের প্রতি সহিংসতা নিয়ে যুক্তরাজ্যে এ সিরিজ ঘিরে জোর বিতর্ক সৃষ্টি হয়েছে।

ডেডলাইনের বরাতে জানা গেছে, পরিচালক ফিলিপ বারান্টিনির সঙ্গে দ্বিতীয় সিজনের প্রাথমিক আলোচনা শুরু করেছে প্ল্যান বি এন্টারটেইনমেন্ট। যেটি পরিচালনা করছেন ডিডি গার্ডনার ও জেরেমি ক্লেইনার। যদিও এখনো কিছুই নিশ্চিত নয়, তবে দ্বিতীয় সিজনে নতুন গল্প এবং চরিত্র নিয়ে এগোনোর সম্ভাবনাই বেশি। তবে প্রথম সিজনের মতোই রয়ে যাবে তার আবেগঘন বাস্তবতা আর চেপে রাখা সত্য বলার সাহস।

Reneta

জেমির কাহিনি হয়তো আর ফিরবে না, তবে সিরিজটির নিজস্ব শৈলী—এক-টেকে চিত্রায়িত হওয়া ও সমাজের অস্বস্তিকর বাস্তবতাকে তুলে ধরার ধরন—তা বজায় রাখার ইঙ্গিত মিলেছে। এখন শুধু সময়ের অপেক্ষা—আনুষ্ঠানিক ঘোষণা কবে আসে। –ডেডলাইন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাডোলেসেন্সপ্ল্যান বি এন্টারটেনমেন্টবয়োসন্ধিকালব্রিটিশ সিরিজব্র্যাট পিটলিড বিনোদনসিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

অর্থপাচারের মামলায় এনামুল হক এনু এবং রুপন ভূঁইয়ার ১০ বছরের কারাদণ্ড

জুলাই ৮, ২০২৬
ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

জুলাই ৮, ২০২৬

বন্যা পরিস্থিতি: আগামী ৭২ ঘণ্টায় বেশ কয়েকটি নদীর পানি বাড়তে পারে

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT